বিধায়ক খুনে গ্রেফতারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মুকুল

সোমবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়। এই মামলায় শুনানি হওয়ার কথা সোমবার।

নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়িয়েছে তাঁরা। তৃণমূলের পক্ষ থেকে মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই অবস্থায় আগাম জামিনের জন্য আবেদন করলেন বিজেপির লোকসভার দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায়। তিনি সোমবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এই মামলায় শুনানি হওয়ার কথা সোমবার।

বিধায়ক খুনে গ্রেফতারির আশঙ্কা, আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মুকুল

বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা। এদিন মুকুল রায় দাবি করেন, ঘটনাস্থলে আমি ছিলামই না। অরেহতুক আমার নাম জড়ানো হয়েছে। এটা একটা চক্রান্ত। আমি সত্যজিৎকে চিনতাম। কিন্তু আমার সঙ্গে তাঁর খুনের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জে সরস্বতী পুজোর উদ্বোধনে করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। পরদিন এই ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই চারজনের মধ্যে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়।

খুনের পরই জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত মুকুল রায়ের নাম নিয়েছিলেন। তিনি বলেছিলেন এই খুনের মাস্টারমাইন্ড মুকুল রায়। মুকুল রায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করার আর্জি জানিয়েছেন।

মমতাকে খোঁচা দিয়ে তাঁর তোপ, প্রয়োজনে চন্দ্রবাবু তো এখন বন্ধু মমতার, তিনি চন্দ্রবাবুর রাজ্যের এজেন্সি দিয়ে তদন্ত করান। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার তোপা দাগেন, অপরাধ করে দিল্লিরে নেতাদের পা ধরে ঝুলে থেকে বাঁচা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঘাড় ধরে তাঁকে শ্রীঘরে ঢোকাবে।

নাম না করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঙ্কারের পরই অবশ্য গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়। হাইকোর্ট বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশম বেঞ্চে এই মামলায় আবেদন করেন। বৃহস্পতিবার এই মামলা উঠবে হাই কোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+