নবান্ন অভিযানে মাথা ফাটল বিজেপি নেত্রীর! আগুন জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়িতেও
প্রায় চার ঘন্টা হয়ে গিয়েছে! এখনও রণক্ষেত্র পরিস্থিতি গোটা শহর এবং শহরতলিতে। বিশেষ করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সাঁতরাগাছি। সেখানে লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। নতুন করে আরও বিশাল পুলিশব
প্রায় চার ঘন্টা হয়ে গিয়েছে! এখনও রণক্ষেত্র পরিস্থিতি গোটা শহর এবং শহরতলিতে। বিশেষ করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সাঁতরাগাছি। সেখানে লাগাতার পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। নতুন করে আরও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে উত্তেজনা তৈরি হয়েছে লালবাজারের সামনেও। রবীন্দ্রসরনীর উপর গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আক্রান্ত মিনাদেবী পুরোহিত
একেবারে উত্তপ্ত পরিস্থিতি। শহরজুড়ে তান্ডব। আর এর মধ্যেই মাথা ফাটল বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হয়। সেই মতো বড়বাজার থেকে একটি মিছিল বের হয়। আর তা বিজেপি কাউন্সিলারের নেতৃত্বে নবান্নের দিকে এগিয়ে যেতে থাকে। আর তা এগিয়ে যেতেই পুলিশের তরফে আটকে দেওয়া হয়। কিন্তু তা এগিয়ে যেতেই পুলিশের সঙ্গে একেবারে খন্ডযুদ্ধ বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। আর তাতেই ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের মাথা ফাটে বলে অভিযোগ। একেবারে রক্তাতব অবস্থায় মাটিতে পড়ে লুঠোতে থাকেন নেত্রী।

গাড়িতে আগুন ধরিয় দেওয়া হয়
নবান্ন অভিযান ঘিরে একেবারে উত্তপ্ত কলকাতা। লালবাজার সংলগ্ন এলাকা তো বটেই, সেন্ট্রাল অ্যাভিনিউ একেবারে মুহুর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সেই উত্তেঝবনার মধ্যেই পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মীরাই এই কাজ করেছে বলে অভিযোগ। একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিশের পিসিআর ভ্যান। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল দমকল এসে আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানা যাচ্ছে। নতুন করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপি পুলিশ খন্ডযুদ্ধে বেশ কয়েক জন পুলিশ গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

বিজেপি পার্টি অফিসে লাঠিচার্জ
গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় বিজেপি কলকাতা পার্টি অফিসে ঢুকল পুলিশ। সেখানে প্রচুর বিজেপি কর্মী মোতায়েন করা রয়েছে। এমনটাই অভিযোগ। আর তা জানতে পারা মাত্র সেখানে হানা দেয় পুলিশ। যদিও বিজেপি নেতা কর্মীরা পালটা প্রতিরোধ গড়ে তোলেন। আর তা নিয়েও উত্তপ্ত হয়ে উঠে বলে জানা যাচ্ছে। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিঝগ।

একের পর এক বিজেপি নেতা নেত্রী আটক!
একের পর এক বিজেপি নেতা নেত্রী আটক! শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ। প্রিজন ভ্যােন তাঁকে তুলে িনয়ে যাওয়া হয়েছে। তার আগে হাওড়া ময়দনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তিিন। পুলিশের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ করেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications