Ram Navami Attack: পার্ক সার্কাসে রামনবমীর মিছিলে 'হামলা'! গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ; সরব বিজেপি
Ram Navami Attack: রামনবমীতে শেষ পর্যন্ত এড়ানো গেল না হিংসা। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিভিন্ন শোভাযাত্রা বের হলেও তাল কাটল সন্ধেতে। খাস কলকাতাতেই রামনবমীর মিছিলে হামলার অভিযোগ। পার্ক সার্কাসে রামনবমীর মিছিলে গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সরব গেরুয়া শিবির।
কলকাতা পুলিশের তরফে হামলা সম্পর্কে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে। যদিও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। রবিবার রাত ১০টা নাগাদ ওই ভিডিও শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পোস্টে অভিযোগ করা হয়েছে, পার্ক সার্কাসে রামনবমীর শোভাযাত্রা চলাকালীন গেরুয়া পতাকা লাগানো গাড়িতে পাথর ছোড়া হয়েছে।

সুকান্ত লেখেন, "রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত শান্তিবাহিনীর হাতে বর্বরোচিতভাবে আক্রান্ত হতে হলো হিন্দুদের! গৈরিক ধ্বজ গাড়িতে রাখার অপরাধে পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হলো গাড়ির কাঁচ। ভাঙচুর করে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হল। অথচ সামনে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোষণকারী মুখ্যমন্ত্রীর কাপুরুষ পুলিশ বাহিনী সব কিছু দেখেও ব্যবস্থা নিতে সমর্থ হলো না!"
রামনবমীর জৌলুস দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে কটাক্ষ সুকান্তর। তিনি আরও বলেন, "আমরা কলকাতার হিন্দুদের আজকে কথা দিচ্ছি। পরের বছর পার্ক সার্কাসের ওই একই এলাকায় রামনবমীর বিশাল শোভাযাত্রা বের হবে। আজকে যে মেরুদণ্ডহীন পুলিশবাহিনী হিন্দুদের আক্রান্ত হতে দেখেও নির্লজ্জের মতো নির্বাক হয়ে রইল, সেই একই পুলিশ বাহিনী আগামী বছর ওই মিছিলে পুষ্প বর্ষণ করবে, আমরা নিশ্চিত করে দেব।"
বঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে লেখা হয়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয়েছে বলে মনে হচ্ছে। খাস কলকাতায় পার্ক সার্কাসে রামনবমীর ভক্তদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পুলিশ মোতায়েন থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক গত শুক্রবার একই স্থানে মুসলিম সদস্যরা ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করে শহরকে অচল করে দেয়। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে স্বাভাবিক জীবন ব্যাহত করে দিয়েছিল- কোনও হস্তক্ষেপ হয়নি। ফের টার্গেট হিন্দুরা।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications