Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশ কমিশনারকে মেল করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর

সেনা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনারের কাছে ই-মেল করে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী।

কলকাতা, ১৪ ডিসেম্বর : সেনা ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনারের কাছে ই-মেল করে অভিযোগ করলেন এক বিজেপি কর্মী। মানব শর্মা নামে এক বিজেপি কর্মী কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে মেল করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সেনারা টোলপ্লাজায় টাকা তুলছে বলে অভিযোগ করেছিলেন। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তিনি সেনা সম্পর্কে ওই ধরনের মন্তব্য করেছেন।

ওই বিজেপি কর্মীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর এই কথা মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। শুধু সেনাদের বিরুদ্ধেই নয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তিনি অনেক খারাপ মন্তব্য করেছেন।

পুলিশ কমিশনারকে মেল করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীর

এ সবের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া দরকার। তিনি মেল করে কলকাতা পুলিশ কমিশনারের কাছে সেই আর্জি জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী শাসক বলে অভিহিত করেছেন বারবার। তারপরও নোট বাতিলের

সিদ্ধান্তকে তুঘলকি সিদ্ধান্ত বল বর্ণনা করেছেন। তাই মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যে লাগাম পরানো দরকার।
তিনি জোড়াসাঁকো থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে যান। থানায় অভিযোগ জানাতে না পেরে তিনি মেল করে অভিযোগ জানানোর পন্থা নেন। সরাসরি পুলিশ কমিশনারকে মেল করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+