নারদ কাণ্ডে এদিনও ইডির হাজিরা এড়ালেন শুভেন্দু, চাপ কি ক্রমশ বাড়ছে
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে নারদ ঘুষ কাণ্ডে এদিনও হাজিরা এড়িয়ে গেলেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
নারদ ঘুষ কাণ্ডে এদিনও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা এড়িয়ে গেলেন তৃণমূল নেতা তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অন্য কাজ থাকায় তিনি এদিন হাজিরা দিতে পারবেন না। অন্য কোনও দিন তিনি হাজিরা দেবেন।
এর আগে শুভেন্দুকে ইডির তরফে ডেকে পাঠানো হয়। তা নিয়ে মুখ খোলেননি তিনি। রাজ্যের অন্য নেতা-মন্ত্রী-সাংসদদেরও ডেকে পাঠিয়েছে ইডি। সেই তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায়, সুলতান আহমেদের মতো তৃণমূল নেতা। পাশাপাশি আইপিএস মির্জারও নাম জড়িয়েছে এই ঘটনায়।

এই ঘটনায় নাম জড়ানো সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে এই ঘটনায় যেমন ইডি সমন পাঠিয়ে জেরা করেছে, তেমনই কলকাতা পুলিশ অন্য মামলায় ম্যাথুকে জেরা করছে। তার মাঝেই তৃণমূল নেতারা ইডির ডাকে সাড়া না দিয়ে বারবার জেরা এড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় আগামিদিনে ইডি কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications