১০০ দিনে কাজে দেশের সেরা বাংলাই, পঞ্চায়েত ভোটের আগে মমতাকে স্বীকৃতি খোদ মোদী সরকারের

১০০ দিনের কাজে ফের একবার দেশের সেরা রাজ্য বিবেচিত হল পশ্চিমবঙ্গ।

কথার কথা নয়। ১০০ দিনের কাজে ফের একবার দেশের সেরা রাজ্য বিবেচিত হল পশ্চিমবঙ্গ। আর এই স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিজেদের নয়। এই স্বীকৃতি এসেছে খোদ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের রিপোর্ট থেকেই।

১০০ দিনে কাজে দেশের সেরা বাংলা, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

একইসঙ্গে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজ প্রশংসিত হয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে,একশো দিনের কাজের প্রকল্পে আর্থিক বছরে সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গই বরাদ্দ টাকার সবচেয়ে বেশি খরচ করতে সক্ষম হয়েছে।

একশো দিনের প্রকল্পের অধীনে সবচেয়ে বেশি শ্রমদিবস তৈরিতেও সারা ভারতে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি কন্যাশ্রী প্রকল্প, গ্রামীণ সড়ক, আবাসন, মহিলা স্বনির্ভর যোজনার মতো বিষয়ে রাজ্য সরকার সাফল্যের সঙ্গে কাজ করেছে।

এই সংবাদ শোনার পরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, শুধু কেন্দ্র সরকারের তরফেই নয়, রাষ্ট্রপুঞ্জ সহ নানা আন্তর্জাতিক সংগঠনের তরফেও রাজ্যের গ্রামাঞ্চলে কাজের প্রশংসা করা হচ্ছে।

কেন্দ্রের রিপোর্ট বলছে, মনরেগা প্রকল্পে দেশের সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ৭ হাজার ৩৫২ কোটি ৩১ লক্ষ টাকা খরচ করতে পেরেছে, যা সারা দেশে সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+