'বাম আমলে অল্প খারাপ ছিল, এখন পুরো মাথাটা খারাপ হয়ে গিয়েছে' মমতাকে কটাক্ষ বামেদের

'বাম আমলে অল্প খারাপ ছিল, এখন পুরো মাথাটা খারাপ হয়ে গিয়েছে' মমতাকে কটাক্ষ বামেদের

আম্ফান ত্রাণ বণ্টনে দুর্নীতি নিয়ে মিথ্যে সাফাই গাইছেন মমতা। পাল্টা আক্রমণ শানালেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। মমতা বন্দ্যোপাধ্যায় আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে সাফাই গাইতে গিয়ে বলেছেন, বাম আমলেই দুর্নীতির অভ্যাস তৈরি হয়েছে। সেটা সারতে সময় লাগবে। তারপরেই সিপিএম সাংসদ ফুঁসে উঠে মমতাকে আক্রমণ করেন। তিনি বলেছেন আগে অল্প মাথা খারাপ ছিল এখন পুরোটাই মাথা খারাপ হয়ে গিয়েছে মমতার।

চোরদের নিয়ে দল গড়েছেন মমতা

চোরদের নিয়ে দল গড়েছেন মমতা

আম্ফান ত্রাণ দুর্নীতি নিয়ে সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দায় এড়াতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেছেন চোরদের নিয়ে দল গড়েছেন মমতা। বামেরা দুর্নীতির জন্য যাঁদের দল থেকে তাড়িয়ে দিয়েছিল তাঁদের দলে নিয়েছেন। তাই দুর্নীতি তো হবেই।

মিথ্যেবাদী মমতা

মিথ্যেবাদী মমতা

মাত্র তিন জায়গায় ত্রাণ দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ শানিয়ে মহম্মদ সেলিম বলেন, মিথ্যেবাদী মমতা। পুরো মিথ্যে কথা বলছেন। সর্বত্র ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে। তিনি নিজে সামলাতে পারছেন না বলে বামেেদর উপর দোষ চাপাচ্ছেন।

ছিঁচকে চোররা ধরা পড়ছে

ছিঁচকে চোররা ধরা পড়ছে

সিপিএম সাংসদ আক্রমণের ধার বাড়িয়ে বলেছেন এখন সব ছিঁচকে চোররা ধরা পড়ছে। বড় চোরদের ধরা এখনও বাকি। বামেরা ত্রাণের টাকা আদায় করে ছাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরিশ চ্যাটার্জি স্টিট পর্যন্ত মিছিল যাবে বলে হুঙ্কার দিয়েছেন সেলিম।

১০০ শতাংশ পঞ্চায়েতে দুর্নীতি

১০০ শতাংশ পঞ্চায়েতে দুর্নীতি

কলকাতা পুলিসের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাম আমলের দুর্নীতির কারণেই এই পরিস্থিতি। বাম জমানায় ১০০ শতাংশ পঞ্চায়েতে দুর্নীতি চলত। সেটা ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে তৃণমূল সরকার। পুরো পুরি যেতে এখনও সময় লাগবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+