চোর তাড়াও, বেহালা বাঁচাও! বিধায়ক পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ দাবিতে পথে CPIM
গত কয়েকমাস ধরে জেলবন্দি রয়েছে বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতৃত্ব। এছাড়া বিধায়ক জেলবন্দি থাকায় উন্নয়নও ব্যাহত হচ্ছে। যা নিয়ে এলাকায় প্রচার শুরু করেছে সিপিআইএম।

পার্থ চট্টোপাধ্যায়ের 'কীর্তি'
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে সিপিআইএম-এর তরফে লিফলেট তৈরির করা হয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের 'কীর্তি' তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হত ২৩ জুলাই থেকে আলিপুর প্রেসিডেন্সি বেলে রয়েছেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা, সোনার অলংকার উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অভিযোগ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ডের অংশও পাওয়া গিয়েছে। এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে প্রায় আস্ত শিক্ষা দফতরই জেলে বলেও কটাক্ষ করা হয়েছে সিপিআইএম-এর তরফ। যদিও পার্থ চট্টোপাধ্যায় সুযোগ পেলেই সংবাদ মাধ্যমের সামনে দাবি করছেন তিনি নির্দোষ।

পরিষেবা থেকে বঞ্চিত
পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পর থেকে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত বলে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সিপিআইএম নেতৃত্বের তরফে। তারা বলছে, বেহালা পশ্চিমের মানুষ বিধায়কের শংসাপত্র এবং অন্য জরুরি পরিষেবা পেতে প্রেসিডেন্সি জেলের দরজায় মাথা ঠোকার মতো পরিস্থিতি। এছাড়াও বিধায়ক তহবিলে টাকার ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই টাকা সরকারি কোষাগারে থাকা আর বেহালা পশ্চিমের উন্নয়ন স্তব্ধ হয়ে যাওয়া নিয়ে অভিযোগ তোলা হয়েছে।

বিধায়ক পদ থেকে অপসারণ দাবি
সিপিআইএম-এর তরফে বলা হয়েছে, প্রয়াত মন্ত্রী রবীন মুখোপাধ্যায় এবং নির্মল মুখোপাধ্যায় যে কেন্দ্রের বিধায়ক ছিলেন, সেই কেন্দ্রের সাধারণ মানুষ অবিলম্বে বিধায়ক পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চাইছেন। শুধুমাত্র লোক ঠকানো কিংবা দলীয় ও মন্ত্রী পদ থেকে অপসারণ করলে হবে না, দুর্নীতিতে ডুবে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণ করতে হবে, দাবি করেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে প্রথমবার জয়ী বন ২০০১ সালে। সেবার তিনি প্রয়াত সিপিআইএম নেতা নির্মল মুখোপাধ্যায়কে পরাজিত করেন। তারপর থেকে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন, শিক্ষামন্ত্রী কিংবা শিল্পমন্ত্রী হয়েছেন, পাশাপাশি এই কেন্দ্র থেকে টানা জয়ী হয়েছেন তিনি। বেহাল পশ্চিম থেকে তিনি সর্বোচ্চ ব্যবধানে জয়ী হন ২০২১ সালে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications