বিউটি পার্লারে ঢুকে বিউটিসিয়ানকে গণধর্ষণ খাস কলকাতায়! গ্রেফতার ২
বিউটি পার্লারে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতার বুকে। মঙ্গলবার পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বিউটি পার্লারে এই ঘটনাটি ঘটে।
কলকাতা, ৯ মার্চ : বিউটি পার্লারে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতার বুকে। মঙ্গলবার পূর্ব যাদবপুর থানা এলাকার একটি বিউটি পার্লারে এই ঘটনাটি ঘটে। বিউটিশিয়ানের কোর্স করতে আসা এক তরুণীর উপর বিউটি পার্লারের ভিতরেই যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পেশ করা হয়।[নিজের ভুলে পরীক্ষা দিতে না পারায় ভুয়া গণধর্ষণের অভিযোগ ছাত্রীর]
মুকুন্দপুরের বাসিন্দা এই তরুণী পূর্ব যাদবপুরের বিউটি পার্লারে বিউটিসিয়ানের কোর্স করতে আসতেন। ওই বিউটি পার্লারেই জয়দেব মণ্ডল ও অমল মণ্ডল নামে ধৃত দুই যুবকের যাতায়াত ছিল বলে তদন্ত নেমে জানতে পেরেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই তরুণী টার্গেট হয়ে গিয়েছিল তাঁদের। গণধর্ষণের পর তরুণীকে হুমকি দেয় ধর্ষণকারীরা। পুলিশকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

পরে বাড়িতে এসে সব কথা জানানোর পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর পক্ষ থেকে। চাঞ্চল্যকর এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। পূর্ব যাদবপুর থানা এলাকা থেকেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications