ফের ভিডিও কল করে আত্মহত্যা!এবারের ঘটনা শহরতলীর, জেনে নিন বিস্তারিত

ফের প্রেমে বাধা। আর তার জেরেই ভিডিও কল করে আত্মহত্যা। বারুইপুরের সালেপুরের ঘটনা এটি। মৃতের নাম সুরজ রায়। মৃত কিশোর স্থানীয় পদ্মপুকুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গিয়েছে।

ফের প্রেমে বাধা। আর তার জেরেই ভিডিও কল করে আত্মহত্যা। বারুইপুরের সালেপুরের ঘটনা এটি। মৃতের নাম সুরজ রায়। মৃত কিশোর স্থানীয় পদ্মপুকুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গিয়েছে। পরিবারের তরফে মৃতের প্রমিকার নামে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ফের ভিডিও কল করে আত্মহত্যা!এবারের ঘটনা শহরতলীর, জেনে নিন বিস্তারিত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেকের প্রেমের সম্পর্ক। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে প্রেমিকার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সময় হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল সুরজ। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর।

সূত্রের খবর অনুযায়ী, সুরজের বান্ধবী সঙ্গে সঙ্গে ঘটনার কথা দিদিকে বলে। দিদি কথা বলে সুরজের বন্ধুদের সঙ্গে। তারাই বাড়িতে গিয়ে সুরজের পরিবারকে জানায়। সেই সময় দরজা ভেঙে সুরজের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে বারুইপুর থানার পুলিশ গিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+