ছাপ্পা ভোটে বারণ, প্রৌঢ় বিজেপি এজেন্টকে ফেলে মার দমদমে, ভোট মিটতেই আক্রান্ত বিরোধীরা
গতকাল শনিবার ভোট শেষ হয়েছে। সপ্তম দফার। তারপরেই বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে হিংসা। ভোট পরবর্তী সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়। বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের এজেন্টদের টার্গেট করা হচ্ছে। এমনই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দমদম লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া গিয়েছে। এয়ারপোর্টের কাছে কৈখালি এলাকায় বিজেপির নির্বাচনী এজেন্টদের মারধর করা হয়েছে। ষাটোর্ধ্ব এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এলাকায় রীতিমতো শ'খানেক ছেলে দাপিয়ে বেরিয়েছে তৃণমূলের। এমনই অভিযোগ উঠছে।

দমদম লোকসভা কেন্দ্রের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধাননগর পুরনিগমের ৬ নং ওয়ার্ডের ১ নং বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে বসেছিলেন নকুল ভট্টাচার্য। তিনি ভোট চলাকালীন কোনও ছাপ্পা দিতে দেয়নি রাজ্যের শাসক দলকে। এর পাল্টা হিসেবে ভোট পর্ব মিটতেই তাকে মারধর করা হল।
বুকে স্টেন বসানো ওই প্রৌঢ় বিজেপি কর্মীর। ভোটগ্রহণ কেন্দ্র ছাড়তেই তাকে তৃণমূলের লোকজন রাস্তায় ফেলে মারে বলে অভিযোগ।বুকে, পিঠে, পেটে যথেচ্ছ লাথি মারা হয়। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
কলকাতার একাধিক জায়গাতেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ শোনা যাচ্ছে। বেলেঘাটায় বিজেপি প্রার্থী তাপস রায়ের এজেন্টের উপরেও হামলা চালানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ পাওয়া যাচ্ছে। ঘটনায় ওই বিজেপি এজেন্টের মাথা ফেটে যায়।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই হামলার ঘটনা শোনা যাচ্ছে। বিজেপির কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। ভয়ে অনেক বিজেপি কর্মী নিরাপদ জায়গায় লুকিয়েছেন বলে খবর। ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি ছিল দমদম, ভাঙড়, মথুরাপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং সহ একাধিক এলাকা।
তৃণমূলের পক্ষ থেকে এইসব অভিযোগকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিরোধীরা হারবে। একথা তারা নিজেরাও জানে। সেই কারণে নিজেদের মধ্যেই বিবাদ তৈরি করছে। এমন দাবি করছে তৃণমূল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications