বাঙালি ও বাংলা ভাষার স্বার্থে চিঠি বাংলা পক্ষের, আবেদন বাংলা আকাদেমি-সহ সাহিত্যিকদের কাছে

বাংলা আকাদেমি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং সর্বোপরি বাংলা ও বাঙালির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেখানে বাংলার স্বনামধন্য ব্যক্তিরা যুক্ত রয়েছেন। বাংলা তথা ভারতের মাটিতে বঞ্চিত বাংলা ভাষা ও বাঙালি। এমনই অভিযোগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আবেদন জানিয়ে বাংলা আকাদেমি ও সাহিত্যিকদের কাছে চিঠি দিয়েছে বাংলা পক্ষ।

বাংলা ভাষার স্বার্থে বিশেষ আবেদন বাংলা একাডেমিকে চিঠি বাংলা পক্ষর

বাংলা ভাষার স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যান এবং প্রত্যেক সদস্য এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে বাংলা পক্ষ চিঠি দিয়েছে। সেখানে দাবি করা হয়েছে,

১. ২০১৭ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার সমস্ত স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত একটা বিষয় হিসাবে বাংলা বাধ্যতামূলক করার কথা ঘোষণা করলেও ৫ বছর অতিক্রান্ত, তা কার্যকর হয়নি। যাতে দ্রুত এই নিয়ম কার্যকর হয়, বাংলা আকাদেমির তরফে দাবি জানানো হয়েছে।

২. বাংলা ভাষা যাতে বাংলার সমস্ত সরকারি কাজে (চিঠি পত্র, আবেদনপত্র, বিজ্ঞপ্তি সহ সকল কাজে) ব্যবহৃত হয়, এর জন্য বাংলা আকাদেমির কাছে আবেদন জানানো হয়েছে।

৩. ভারতের সমস্ত রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় সেই রাজ্যের মূল সরকারি ভাষার পেপার (১০০/১৫০/২০০/৩০০ নম্বর বিভিন্ন রাজ্যে) বাধ্যতামূলক। বাংলায় PSC (WBCS ও অন্যান্য পরীক্ষা) সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক নয়। বাংলা না জেনেও বাংলায় সরকারি চাকরি পাওয়া যায়। এই বিষয়ে বাংলা আকাদেমিকে সরকারের কাছে আবেদন জানানোর অনুরোধ করেছে বাংলা পক্ষ।

৪. ভারতে বঞ্চিত বাংলা ভাষা ও বাঙালি। অধিকাংশ কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষায় শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় হয়। যাতে বাংলা সহ ২২ টি সরকারি ভাষায় সমস্ত কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়, এর জন্য দিল্লিতে দরবার করার জন্য বাংলা পক্ষের কাছে অনুরোধ করেছে বাংলা পক্ষ।
৫. বাংলা ভাষাকে সর্বভারতীয় স্তরে "ক্ল্যাসিক্যাল ল্যাঙ্গুয়েজ" করতে বাংলা অ্যাকাডেমি প্রয়োজনীয় চেষ্টা করবে বলেই মনে করে বাংলা পক্ষ।

৬. কলকাতা সহ বাংলার সর্বত্র সমস্ত দোকান, অফিস, কোম্পানির সাইনবোর্ডে সবচেয়ে বড় অক্ষরে বাংলা ভাষা ব্যবহার করতে সরকারি আইন তৈরির জন্য কাজ করতে বাংলা আকাদেমির কাছে আবেজন জানানো হয়েছে।

৭. বাংলা ভাষার প্রসারে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যও বাংলা পক্ষের তরফে বাংলা আকাদেমির কাছে আবেদন জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+