বাগুইআটিতে নর্তকীর রহস্য মৃত্যুতে গ্রেফতার যুবক, দেখুন ভিডিও

বাগুইআটিতে নর্তকীর রহস্য মৃত্যুতে গ্রেফতার এক। ১৫ জানুয়ারি সোমবার বাগুইআটি থানার হলদিরাম এলাকার বসুন্ধরা আবাসন থেকে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিসিটিভি থেকে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ।

বছর ২৫ -এর সোনম সিং চিনারপার্ক এলাকার একটি পানশালায় নর্তকীর কাজ করতেন। বছর খানের আগে বসুন্ধরা আবাসনের পাঁচতলায় ভাড়া নেন সোনম। সম্প্রতি নর্তকীর কাজ চলে গিয়েছিল তাঁর।

১৫ জানুয়ারি প্রতিবেশীরা সোনমকে ডাকতে গিয়ে কোনও সাড়া না পাওয়ায় বাগুইআটি থানায় খবর দেন। পরে দরজা ভেঙে দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রেই জানা গিয়েছিল, সোনমের ফ্ল্যাটে একাধিক পুরুষের যাতায়াত ছিল। আর্থিক অনটন, নাকি একাধিক সম্পর্ক, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় পুলিশের তরফে।
যুবতীর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখার পাশাপাশি আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই সঞ্জিত সর্দার নামে যুবকের খোঁজ পাওয়া যায়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার ধৃতকে আদালতে তোলা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+