পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুখ্যমন্ত্রী ভাই! ফিরছেন কলকাতায়
পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গোয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। গোয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। মোহনবাগান বনাম চার্চিল ম্যাচের জন্য গোয়ার গিয়েছিলেন মোহনবাগানের ফুটবল সচিব বাবুন। তাঁর গাড়িতে অপর একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। গাড়ির কাঁচ ভেঙে বাবুন বন্দ্যোপাধ্যায়ের কপালে ঢুকে যায়।

সূত্রের খবর অনুযায়ী, নিজের হোটেল থেকে টিম হোটেলে যাচ্ছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। রক্তাক্ত অবস্থায় বাবুন বন্দ্যোপাধ্যায়কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কপাল থেকে কাঁচ বের করার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রবিবারেই তিনি কলকাতায় ফিরবেন।
এদিনের মোহনবাগান বনাম চার্চিল ম্যাচ এক-এক-এ ড্র হয়ে যায়।












Click it and Unblock the Notifications