লকডাউনে ট্যাক্সি ভাড়া অতিরিক্ত চাওয়ায় নাজেহাল শহরের যাত্রীরা
চতুর্থ দফার লকডাউন উঠছে রবিবার। যদিও তার আগেই কলকাতা শহরে কিছু কিছু করে চলছে গণ পরিবহন। তবে সামাজিক দুরত্ব বিধি বজায় রেখে বাস–অটোগুলি যাত্রী তুলছে। যার ফলে বাস ধরতে যাত্রীদের দৌড়ঝাঁপ করেও কোনও লাভ হচ্ছে না। শহরের বিভিন্ন জায়গায় একই চিত্র ধরা পড়েছে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে ট্যাক্সি ভাড়া বেড়েছে আকাশ ছোঁয়া।

রাসবিহারি মোড় থেকে ধর্মতলা সর্বত্রই বাসের জন্য দাঁড়িয়ে থাকা মানুষকে দেখা গেল। একে তো রাস্তায় কম বাস তার ওপর প্রত্যেকটি বাসে ৫০ শতাংশ করে যাত্রী। তাই তার বেশি যাত্রী নিতে চাইছে না কোনও বাসই। অগত্যা ভরসা করতে হচ্ছে ট্যাক্সির ওপরই। কিন্তু ট্যাক্সির ভাড়াও অত্যন্ত বেশি হওয়ায় সাধারণ নাগরিক নাজেহাল হচ্ছে। এমনতিই উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই বাসের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। ফলে যাত্রীদের ভরসা করতে হচ্ছে সেই ট্যাক্সির ওপরই।
অতীতেও বিভিন্ন সময়ে ট্যাক্সি ভাড়া বেড়েছে এই শহরে। যদিও উবার ও ওলা ক্যাব আসার পর ট্যীক্সির চাহিদা কমে গিয়েছিল। কিন্তু এই সময় তা আবার বেড়েছে। কারণ বা বা অটো কোনওটাই সেভাবে উপলব্ধ নয় এখন। বহু যাত্রীদের অভিযোগ অটোতেও সামাজিক দুরত্ব বিধি মানা হচ্ছে না। দুইয়ের অধিক যাত্রী তোলা হচ্ছে। তাই অনেকেই বাধ্য হয়ে ট্যাক্সি বেছে নিচ্ছেন। যদিও যাত্রীদের অভিযোগ অস্বীকার করেন ট্যাক্সি চালকরা। কলকাতা পুলিশের পক্ষ থেকে নজরদারি চালালেও তা সেভাবে কার্যকর হচ্ছে না। প্রসঙ্গত লকডাউনের চতুর্থ দফা শেষ হতে চলেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শহর। ২৭ মে থেকে প্রায় আড়াই মাস পর শহরের রাস্তায় শুরু হয় অটো চলাচল। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই অটো চলাচল শুরু হয় বুধবার সকাল থেকে ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications