বন্দর এলাকায় যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার ২৩টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

নিষিদ্ধ বাজি রুখতে অভিযানে নেমে পুলিশ কর্তাদের হাতে উঠে এল আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম ভর্তি ব্যাগ।

কলকাতা, ২৪ অক্টোবর : যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। রবিবার রাতে কলকাতা বন্দর এলাকা থেকে মোট ২৩টি আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

নিষিদ্ধ বাজি রুখতে অভিযানে নেমে পুলিশ কর্তাদের হাতে উঠে এল আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম ভর্তি ব্যাগ। বাসটি গার্ডেনরিচ-হাওড়া রুটের। হাওড়াগামী ওই বেসরকারি বাসে সিটের নীচে রাখা ছিল ব্যাগটি। তবে ব্যাগটির মালিকের কোনও খোঁজ মেলেনি। দুই বাসকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বন্দর এলাকায় বাস থেকে উদ্ধার ২৩টি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম

নিষিদ্ধ বাজি রুখতে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চলছে। যে সমস্ত এলাকা থেকে নিষিদ্ধ বাজি ছড়িয়ে পড়ছে, সেইসব এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। বাস বা অন্যান্য পরিবহণ যানেও তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযান চলাকালীন বাসে সিটের নীচে পড়ে থাকা বড় ব্যাগের দিকে নজর যায় পুলিশের। ওই ব্যাগটির মালিকের কোনও হদিশ না পেয়ে সন্দেহবশত ব্যাগ খুলেই চক্ষু চরকগাছ তদন্তকারীদের। ব্যাগে মজুত ছিল প্রচুর আগ্নেয়াস্ত্র-সরঞ্জাম। সেগুলি বাজেয়াপ্ত কর হয়েছে।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যাগটি কোথা থেকে উঠেছিল। কোন যাত্রী তা নিয়ে ওঠে, এ ব্যাপারে সদুত্তর না পেয়ে কন্ডাক্টর ও ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে বাসকর্মীদের কোনও যোগ রয়েছে কি না।

পুলিশের ধারণা, যাত্রীদের মধ্যেই ওই ব্যাগের মালিক লুকিয়ে রয়েছে। ভয়ে মুখ খুলছে না কেউ। কীভাবে এত যাত্রীর নজর এড়িয়ে ব্যাগটি বাসে রাখা হল, তা ভাবাচ্ছে পুলিশকে। পুলিশের অনুমান খালি বাসেই এই ব্যাগটি তুলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যাগটি স্ট্যান্ড থেকেই উঠেছিল। বাসকর্মীদের জিজ্ঞাসাবাদ করে সূত্র মিলবে বলে তদন্তকারীদের ধারণা। বাস ড্রাইভার ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+