৩৬ ঘণ্টার উদ্ধার কাজের সমাপ্তি, মিলল আরও ১ দেহ, মাঝেরহাটকাণ্ডে মৃত ৩

মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়া এলাকার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও একটি দেহ। দেহটি গৌতম মণ্ডলের বলে সনাক্ত করেছে পরিবার। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা হল তিন।

মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়া এলাকার ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার ভোরে উদ্ধার আরও একটি দেহ। দেহটি গৌতম মণ্ডলের বলে সনাক্ত করেছে পরিবার। এনিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা হল তিন। এই দেহ উদ্ধারের পরই ৩৬ ঘণ্টার অপারেশনের সমাপ্তি ঘোষণা করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মাঝেরহাটের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও একটি দেহ! হাসপাতালে দেহ সনাক্ত পরিবারের

মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই যে ২ জন নিখোঁজের কথা বলা হচ্ছিল তারমধ্যে গৌতমও ছিল। মেট্রো রেলের নির্মাণে নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মী গৌতম। উড়ালপুল ভেঙে পড়ার সময় ব্রিজের নিচে থাকা শ্রমিকদের ছাউনিতে বিশ্রাম নিচ্ছিলেন গৌতম ও প্রণব।

ঠিকাদার সংস্থার এক কর্মী দাবি করেছিলেন উড়ালপুল ভেঙে পড়ার পরই প্রণব ফোন করে আটকে পড়ার সংবাদ দিয়েছিলেন। ওই কর্মী জানিয়েছিলেন, যাতে তাঁদের তাড়াতাড়ি উদ্ধার করা হয় তার জন্য মোবাইল ফোনে কাতর আবেদন জানাচ্ছিলেন প্রণব। বুধবার সন্ধ্যায় উড়ালপুলের ভেঙে পড়া স্ল্যাবের মধ্যে দিয়ে মোটা গর্ত করে ভিতর থেকে বের করে আনা হয়েছিল প্রণবের দেহ। স্ল্যাব এমনভাবে পড়েছিল যে নিচে চাপা থাকা অন্যকিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার রাতভোর স্ল্যাব ভাঙার কাজ চলে। এরপরই ভোররাতে গৌতমের দেহ মেলে। তাঁর মরদেহ এসএসকেএম-এর মর্গে নিয়ে যাওয়া হয়। খুব তাড়াতাড়ি দেহের ময়নাতদন্ত করে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গৌতম মেট্রো রেলের ঠিকাদার সংস্থায় রাংধুনির রাঁধুনির কাজ করতেন বলে পরিবার সূত্রে খবর। দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেখানে তিনজন ছিলেন। একজনকে ডিম আনতে পাঠানো হয়েছিল। তাই সেই ব্যক্তি বেঁচে যান।

এদিকে গৌতম মণ্ডলের দেহ উদ্ধারের পর থেকে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছে জাতীয় বিপর্য মোকাবিলা বাহিনী। তারা জানিয়েছে সমস্ত কিছু দেখা হয়েছে-আর কারোর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার সম্ভাবনা নেই। তাই ৩৬ ঘণ্টার উদ্ধারকাজে তারা যবনিকা টানছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+