বাগরিতে বিক্রি হয়েছে সিঁড়ি-বাথরুমও! ভয়াবহ অগ্নিকাণ্ডে জার্মানি থেকে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বাগরি মার্কেটের কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ সদস্যের মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর বিদেশ সফরে থাকা মুখ্যমন্ত্রীকে বাগরি মার্কেট নিয়ে বর্তমান পরিস্থিতি জানানো হয়।

বাগরি মার্কেটের কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ সদস্যের মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর বিদেশ সফরে থাকা মুখ্যমন্ত্রীকে বাগরি মার্কেট নিয়ে বর্তমান পরিস্থিতি জানানো হয়। বুধবার এনিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি।

বাগরিতে বিক্রি হয়েছে সিঁড়ি-বাথরুমও! ভয়াবহ অগ্নিকাণ্ডে জার্মানি থেকে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকেই বাগরি মার্কেট পরিস্থিতির পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিগোষ্ঠীর থেকে পাওয়া রিপোর্টের পর তিনি বলেন, তিনি ব্যবসার বিরুদ্ধে নন। তবে বাগরি মার্কেটের সিঁড়ি এমন কী বাথরুম পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছিল বলে তিনি রিপোর্ট পেয়েছেন। সেখানে গাড়ি চলাচলের কোনও জায়গাই নেই। কী ভাবে সেখানকার আগুনের মতো নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করা হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ইঙ্গিত করেছেন, পুলিশ এবং দমকলের পক্ষ থেকে বাগরি মার্কেটের মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এবিষয়ে মালিকপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

রবিবার মুখ্যমন্ত্রী বিদেশ সফর শুরু করেন। এই সফর শুরুর আগেই ভোররাতে সেখানে আগুন লাগে। মুখ্যমন্ত্রী বিমানবন্দরে জানান, আগুন তো লাগতেই পারে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলবে আসবে। এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখান, বাগরি মার্কেটের ব্যবসায়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+