১৯, ২০ এপ্রিল রাজ্য সফর বাতিল অমিত শাহর! বিজেপি সভাপতির সফর কাটছাঁট নিয়ে প্রশ্ন

বিজেপির সভাপতি অমিত শাহের রাজ্য সফরের দিন কাটছাঁট করার কথা জানানো হল। ৮ ও ৯ এপ্রিল অমিত শাহের রাজ্য সফরের দিন ঠিক থাকলেও, সফর সূচি থেকে বাদ দেওয়া হয়েছে ১৯ ও ২০ এপ্রিল।

বিজেপির সভাপতি অমিত শাহের রাজ্য সফরের দিন কাটছাঁট করার কথা জানানো হল। ৮ ও ৯ এপ্রিল অমিত শাহের রাজ্য সফরের দিন ঠিক থাকলেও, সফর সূচি থেকে বাদ দেওয়া হয়েছে ১৯ ও ২০ এপ্রিল। কর্নাটক বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার এই সফরসূচিতে কাটছাঁট বলে জানা গিয়েছে।

১৯, ২০ এপ্রিল রাজ্য সফর বাতিল অমিত শাহর! বিজেপি সভাপতির সফর কাটছাঁট নিয়ে প্রশ্ন

বিজেপি সূত্রে খবর, ৮ ও ৯ এপ্রিলে অমিত শাহের উত্তর ও দক্ষিণবঙ্গের কর্মসূচি বহাল থাকছে। ৮ এপ্রিল অমিত শাহ যাবেন উত্তরবঙ্গে। ৯ এপ্রিল বর্ধমানে কৃষকদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর ওই দিনই কলকাতায় যুব সম্মেলনে যোগ দেবেন অমিত শাহ। যুব সম্মেলন হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অতীতে বিজেপিকে নেতাজি ইন্ডোর ভাড়া দেওয়া না হলেও, এবারে তার অনুমতি মিলেছে।

তবে বিজেপির তরফে অমিত শাহের ১৯ ও ২০ এপ্রিল রাজ্যে না আসা নিয়ে সাফাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, সেই সময় পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই সময় দলের কর্মীরা ব্যস্ত থাকবেন। ফলে পরবর্তী সময়ে অমিত শাহ রাজ্যে আসবেন বলে জানানো হয়েছে।

বিজেপির টার্গেটে পূর্ব ও উত্তর পূর্ব ভারত। সেই মতো উত্তর পূর্ব ভারতে অনেকটাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু বাদ রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। সেই রাজ্যকে গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে বিজেপির তরফে। তবে সামনে পড়ে গিয়েছে অপর এক টার্গেট। কর্নাটক বিধানসভা। সন্নিহিত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ বিজেপির দখলে থাকলেও এই মুহূর্তে কর্নাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। ফলে ২০১৯-এর নির্বাচনের আগে জনগণের ওপর প্রভাব বৃদ্ধি করতে সেই রাজ্যও দখলে আনতে চায় বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+