Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিশুমৃত্যুর ঘটনায় স্তব্ধ দক্ষিণ শাখার রেল চলাচল, রণক্ষেত্র পিকনিট গার্ডেন

সম্পূর্ণ স্তব্ধ শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল! তিলজলায় শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল বন্ডেল গেট। শুধু তাই নয়, ওই এলাকাতে রেল অবরোধও চলছে। দুপুর ১২ টা থেকে এই অবরোধ চলছে বলে জানা গিয়েছে। যার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় সম্পূর্ণ ভাবে বন্ধ ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিন। বহু মানুষ রাস্তায় বেরিয়ে রীতিমত সমস্যায় পড়েছেন যাত্রীরা। অন্যদিকে রণক্ষেত্র পরিস্থিতি পিকনিক গার্ডেন এলাকাও। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

স্তব্ধ শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল

স্তব্ধ শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল

শিশুকন্যা খুনের ঘটনার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে তিলজলা এলাকা। এমনকি ঘেরাও করা হয় থানা। এমনকি থানায় ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। আর এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আর এরপরেই উত্তেজনা আরও ব্যাপক আকার নেয়। ক্ষোভ বাড়তে থাকে। এবং কয়েশ মানুষ রাস্তায় নেমে পড়েন। বন্ডেল গেট, পার্ক সার্কাস সহ একাধিক জায়গাতে রেল অবরোধ শুরু হয়। বেলা ১২ টা থেকে এই অবরোধ শুরু হয়। যার ফলে ডাউন এবং আপ লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। স্তব্ধ শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচল।

কয়েকশ মানুষ এই মুহূর্তে রেল লাইনের উপর বসে

কয়েকশ মানুষ এই মুহূর্তে রেল লাইনের উপর বসে

যদিও রেলের তরফে স্থানীয় প্রশাসনের তরফে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন রেলের জনসংযোগ আধিকারিকরা। শুধু তাই নয়, মানুষের সমস্যার কথা ভেবে অবরোধ তুলে নেওয়ারও আবেদন রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জিআরপি এবং আরপিএফের আধিকারিকরা। কিন্তু কয়েকশ মানুষ এই মুহূর্তে রেল লাইনের উপর বসে রয়েছেন বলে জানা গিয়েছে। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি।

উত্তাল অবস্থা পিকনিট গার্ডেন এলাকা

উত্তাল অবস্থা পিকনিট গার্ডেন এলাকা

অন্যদিকে উত্তাল অবস্থা পিকনিট গার্ডেন এলাকা। ইতিমধ্যে সেখানে একের পর এক পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভাঙচুর চালানো হয় পুলিশ কিয়স্কে। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক পুলিশের গাড়িতে। এমনকি সাধারণ মানুষের কয়েকটি গাড়ি এবং বাইকেও ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে গোটা এলাকা। । যদিও ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম অবস্থা।

এক নজরে ঘটনা

এক নজরে ঘটনা

বিল্ডিংয়ের একটি তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। একটি স্যুটকেসের মধ্যে হাত-পা মুখ বাধা অবস্থায় উদ্ধার হয় শিশুর দেহ। অশোক কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে রাখা ছিল স্যুটকেসটি। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নাকি অভিযুক্ত স্বীকার করেছে যৌন নির্যাতন করেই খুন করা হয়েছে নাবালিকাকে। এদিকে তদন্তকারীরা জানতে পেরেছেন এই ঘটনায় তন্ত্র সাধনার যোগও রয়েছে। নাবালিকার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মাথায় হাতুরির আঘাত। সেই সঙ্গে সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+