ফের কলকাতায় যখের ধন! বড়বাজার থেকে এবার মিলল বান্ডিল বান্ডিল টাকা
টাকা উদ্ধারে হ্যাট্রিক! গত তিনদিন ধরে কলকাতার বুক থেকে কখনও এক কোটি তো কখনও লক্ষ টাকা উদ্ধার করল। এতটাকা কলকাতায় আসছে কীভাবে?
MOney Recovery kolkata: পর পর তিনদিন! বালিগঞ্জ, গড়িয়াহাট এবং বড়বাজার। ফের টাকার পাহাড় ( Black Money) কলকাতায়। জানা যাচ্ছে, বড়বাজারে একটি সংস্থায় হানা দিয়ে ৩৪ লাখ টানা নগদ উদ্ধার করল কলকাতা ( Kolkata Police) পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বাবুলাল লেন স্ট্রিটের টেক্সটাইল ফার্মে হানা দেন পুলিশের আধিকারিকরা। আর সেখানেই বিপুল পরিমাণ এই নগদ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গ্রেফতার দুজন
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর আজ শুক্রবার বড়বাজারের একাধিক জায়গাতে তল্লাশি চালান কলকাতা পুলিশের আধিকারিকরা। তেমনই তল্লাশি চালান সেখানকারই একটি টেক্সটাইল সংস্থাতে। আর সেখানেই দীর্ঘ তল্লাশিতে একেবারে নগদ ৩৪ লাখ টাকা উদ্ধার হয় বলে খবর। তবে টাকার গণনা চলছে। টাকা উদ্ধারের পরিমাণ আরেকটু বাড়তে পারে বলে অনুমান। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ এই টাকা কীসের জন্যে রাখা হয়েছিল সে বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি ধৃত দুজনকে। এমনকি টাকার কোনও বৈধ কাগজও তাঁরা দেখাতে পারেননি বলে খবর।

হাওয়ালা যোগ স্পষ্ট হচ্ছে
তবে পুলিশের প্রাথমিক অনুমান এর সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে। বিপুল পরিমাণ এই টাকা কোথাও পাচারের ছক ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। যদিও ইতিমধ্যে ধৃত দুজনে জেরা শুরু করেছে পুলিশ। আর তাঁদের জেরা করে টাকার উৎস পেতে চাইছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

ব্যাক টু ব্যাক টাকা উদ্ধার
গড়িয়াহাটে একটি গাড়ি থেকে বৃহস্পতিবার রাতে বিপুল টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। প্রায় ১ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও আজ তাঁরা জামিন পেয়ে যান। অন্যদিকে বুধবারও বালিগঞ্জ এলাকা থেকে ১ কোটী ৪০ লাখ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও সেই টাকা উদ্ধারের ঘটনায় একাধিক রহস্য রয়েছে। ইডি সূত্রে খবর, ওই নির্মান সংস্থার অফিসে তিনটি গাড়িতে করে নোট ৯ কোটি টাকা আসার কথা ছিল। কিন্তু একটি গাড়ি আলিপুর থেকে আসে ওই অফিসে। এবং সেখান থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। কিন্তু বাকি টাকা কোথায়? সেটাই এখন খোঁজ করছেন ইডির আধিকারিকরা। আর এর মধ্যেই বৃহস্পতিবার গড়িয়াহাট এবং আজ শুক্রবার বড়বাজার থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করল পুলিশ।












Click it and Unblock the Notifications