ফের অটোচালকের দাদাগিরি! দম্পত্তির ওপর হামলার অভিযোগ, সন্ধের শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
শহরে ফের অটোচালকের দাদাগিরি। প্রতিবাদী মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে প্রিন্স আনোয়ার শাহ রোডে।
শহরে ফের অটোচালকের দাদাগিরি। প্রতিবাদী মহিলাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য এবং শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে প্রিন্স আনোয়ার শাহ রোডে। মহিলার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। সন্তানদের নিয়ে তিনি এই রুটে আর যাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। পরে লেক থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। যদিও এনিয়ে অটোচালক ইউনিয়নের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

কাটা রুট, ভাড়া নিয়ে সমস্যা, খুচরো নিয়ে সমস্যা, কলকাতার অটোরুটগুলোতে এই ধরনের সমস্যা লেগেই আছে। এর মধ্যে যুক্ত হয়েছে অটোচালকদের হুমকি। ঘটনাটি সোমবার সন্ধে সাড়ে ছটার। সূত্রের খবর অনুযায়ী, এক দম্পতি সন্তানদের নিয়ে আনোয়ার শাহ রোডের একটি মলে গিয়েছিলেন। ফেরার সময় বেজায় বিপত্তি। তারা দেখতে পান একের পর অটো তারাতলা লেখা রয়েছে। কিন্তু কেউই যেতে রাজি নয়। এই সময় অটোগুলির নম্বর প্লেটের ছবি তুলতে যান ওই দম্পত্তি। তখনই তাদের ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। এলাকায় থাকা ৩০ থেকে ৩৫ জন অটোচালক ওই দম্পতির ওপর হামলা চালায় বলে অভিযোগ। একইসঙ্গে ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
ভুক্তভোগী মহিলা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, সন্ধে সাড়ে ছটার সময়কার এমন ঘটনা তারা ভাবতেই পারছেন না। তিনি জানিয়েছেন, প্রথম অটোটি ভদ্রভাবে বলে যাবে না। পরের অটোগুলি নানা ধরনের বক্তব্য রাখতে থাকে বলে অভিযোগ করেছেন ওই মহিলা। সেই সময় অটোর নম্বর প্লেটের ছবি তুলতে গেলেই অস্রাব্যভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ। তাই নিয়ে শুরু হয় বচসা। এমন কী এলাকায় এক সার্জেন্ট থাকলেও তিনি ( সার্জেন্ট) বলেন, তিনি এই এলাকার ডিউটির জন্য নন। ওই মহিলা বলেন যদি অফিস টাইমে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে, তাহলে রাত বাড়তে তো কলকাতার রাস্তায় যা খুশি হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications