দু’দশক পর সাহিত্যে বাংলার স্বীকৃতি, জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কবি শঙ্খ ঘোষ
দু’দশক পর ফের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন এক বাঙালি সাহিত্যিক। ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি শঙ্খ ঘোষ
কলকাতা, ২৩ ডিসেম্বর : দু'দশক পর ফের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন এক বাঙালি সাহিত্যিক। ২০১৬ সালের জ্ঞানপীঠ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। মহাশ্বেতা দেবীর পর তিনিই দ্বিতীয় বাঙালি যিনি এই স্বীকৃতি পেতে চলেছেন। ১৯৯৬ সালে মহাশ্বেতী দেবী জ্ঞানপীঠ পুরস্কার পেয়ে বাংলা সাহিত্যকে গর্বিত করেছিলেন। আবারও একজন বাঙালি সাহিত্যিক বাংলাকে গর্বের আসনে তুলে ধরলেন। সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।
বিশিষ্ট কবি ও সাহিত্যিক তথা সাহিত্য সমালোচক হিসেবে কবি শঙ্খ ঘোষের সুনাম ছিল সর্বজন বিদিত। তিনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও খ্যাতিমান ছিলেন। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন তাঁর বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য। এতদিন পর্যন্ত জ্ঞানপীঠ পুরস্কার অধরাই ছিল বিখ্যাত এই কবি-সাহিত্যিকের। এবার সেই স্বীকৃতিও মিলে গেল তাঁর।

প্রকৃত নাম চিত্রপ্রিয় ঘোষ। কিন্তু শঙ্খ ঘোষ নামেই তাঁর ভারতজোড়া খ্যাতি। যাদবপুর, বিশ্বভারতী ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন প্রথিতযশা এই সাহিত্যিক। তাঁর সেরা গ্রন্থগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য 'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে', 'এ আমির আবরণ', 'উর্বশীর হাসি', 'ওকাস্পোর রবীন্দ্রনাথ', ইত্যাদি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications