ন্যানোর পর নতুন চার চাকার স্বপ্ন সম্ভাবনা বাংলায়! উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতার

সোমবার ইসকন মন্দিরে এক অনুষ্ঠানের ফাঁকে ফোর্ডের কর্ণধার হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ডকে রাজ্যে গাড়ি কারখানা করার প্রস্তাব দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী।

একসময়ে বাংলায় শিল্প বিরোধী বলে দেগে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেসময়ের বিরোধী নেত্রী গত সাতবছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের শিল্প সম্ভাবনাকে চাগিয়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে সিঙ্গুরের ন্যানো কারখানার কালো দাগ যেন কিছুতেই যাওয়ার নয়।

ন্যানোর পর নতুন চার চাকার স্বপ্ন সম্ভাবনা বাংলায়!

সিঙ্গুর থেকে সানন্দ - দশবছর আগে ন্যানো যাত্রা করেছে। এখন তো সেখানের সম্ভাবনাও মুখ থুবড়ে পড়েছে। এদিকে টাটাদের কারখানা চলে যাওয়ার পর এরাজ্যে ভারী কোনও শিল্প আসেনি। অটোমোবাইল ক্ষেত্রে তো নয়ই। আর তাই সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে নতুন উদ্যোগ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার ইসকন মন্দিরে এক অনুষ্ঠানের ফাঁকে ফোর্ডের কর্ণধার হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ডকে রাজ্যে গাড়ি কারখানা করার প্রস্তাব দিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী।

এই প্রস্তাবে কি রাজি হয়েছে ফোর্ড? মুখ্যমন্ত্রীর দাবি, ফোর্ডের চেন্নাইয়ে কারখানা রয়েছে। আমাদের রাজ্যেও কারখানা গড়তে প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আলফ্রেড।

এদিকে আলফ্রেডের দাবি, গাড়ি কারখানার বিষয়ে কতটা এগোনো যাবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রীর প্রস্তাব নজরে রাখা হবে।

চেন্নাইয়ে ফোর্ডের কারখানায় বছরে ২ লক্ষ গাড়ি ও ৩ লক্ষ ৪০ হাজার ইঞ্জিন তৈরি করার ক্ষমতা রয়েছে। মায়াপুরে ফোর্ডের আমন্ত্রণে ইসকন মন্দিরে গিয়ে মমতা বেশ খুশি হয়েছেন। আলফ্রেড মায়াপুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তুলে ধরার যে প্রস্তাব পাল্টা দেওয়া হয়েছে তাতেও রাজ্য সাহায্য করবে বলে জানিয়েছেন।

পাশাপাশি রাজ্যের তরফে মায়াপুর ইসকনকে কেন্দ্র করে পর্যটন ডেস্টিনেশন তৈরি করা নিয়েও রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে বলে টুইট করে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+