একুশের নির্বাচনের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য প্রশাসনে

একুশের নির্বাচনের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য প্রশাসনে

পুজো উৎসব মরশুমের রেশ কাটতে না কাটতেই একুশের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল কলকাতা ও রাজ্য প্রশাসনে। এর আগে কলকাতা পুলিশের কিছু শীর্ষ আধিকারিক কে বদলি ঘোষণা করেছিল নবান্ন। এবার বদলি করা হল কলকাতা পুলিশের অন্যতম পরিকাঠামোর সঙ্গে যুক্ত থানার ৭৯ জন অফিসার ইনচার্জকে।

একুশের নির্বাচনের আগে বড় রদবদল কলকাতা ও রাজ্য প্রশাসনে

মোট ৭৮ জন পুরুষ পুলিশ অফিসার ইনচার্জ এবং একজন মহিলা পুলিশ অফিসার ইনচার্জ কে বদলি করা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

প্রকাশিত রদবদলে তালিকা দেখা গিয়েছে, কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনে ব্যাপক রদবদল করা হয়েছে। এর মধ্যে ১০ জন অফিসার ইনচার্জ কে স্পেশাল ব্রাঞ্চ বা লালবাজারের গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। ঠিক তেমনই ৯ জন অফিসার কে লালবাজার অথবা স্পেশাল ব্রাঞ্চ থেকে নিয়ে এসে থানায় পোস্টিং দেওয়া হয়েছে।

এদের মধ্যে কেউ কেউ পছন্দের পোস্টিং পেলেও অনেকেরই পোস্টিং পড়েছে তার ঠিকানা থেকে অনেকটাই দূরে। সমস্ত অফিসারকে সারা শহরের মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে পোস্টিং দেওয়া হয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে পরবর্তী থানায় পদোন্নতি হয়ে পোস্টিং হয়েছে বেশ কিছু অফিসারের। একমাত্র মহিলা অ্যাডিশনাল অফিসার ইনচার্জ মহুয়া বিশ্বাস পর্ণশ্রী থানা থেকে একই পোস্টে বালিগঞ্জ থানায় পোস্টিং হয়েছেন। তবে নিয়ম মত এখানেই শেষ নয়, বিধানসভা ভোটের আগে আরও বেশকিছু রদবদলের অপেক্ষায় রয়েছে কলকাতা তথা রাজ্য পুলিশ প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+