পথ দুর্ঘটনায় গুরুতর জখম সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু। বেপরোয়া বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাইকটি।
কলকাতা, ৩১ মার্চ : পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৌহিত্র রণদীপ বসু। বেপরোয়া বাইক চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাইকটি। বর্তমানে রণদীপ হাসপাতালের বিছানায় কোমায় আচ্ছন্ন হয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনা তাঁর এক বন্ধুও গুরুতর জখম হয়েছেন। নিউ আলিপুরে এই দুর্ঘটনা ঘটে। কলকাতার বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন দু'জনেই। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আইটিইউ-তে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক।

এদিন বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে রাজদীপ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজদীপই বাইকটি চালাচ্ছিল। দু'জন বাইক আরোহী- কারও মাথাতেই ছিল না হেলমেট। তাই ডিভাইডারে ধাক্কা মেরে বাইকটি উল্টে গেলে সঙ্গে সঙ্গে দুই বাইক আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় রাজদীপ-সহ দু'জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
কেউ কেউ রাজদীপের মাথায় হেলমেট ছিল বলে জানালেও, ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি কোনও হেলমেট। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি নজরদারি ও নানা সচেতনতা সত্ত্বেও বেপরোয়া বাইক দৌরাত্ম্য নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
-
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? -
আমেরিকা-ইরান যুদ্ধবিরতি: হরমুজ প্রণালী চালুর শর্তে বড় চুক্তি ঘোষণা মধ্যপ্রাচ্যে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস ২: চাঁদের অন্ধকার পিঠের অভূতপূর্ব ভিডিও শেয়ার করলেন মাস্ক -
স্টালিন ও কংগ্রেসের সঙ্গে বিজেপির ‘গোপন আঁতাঁত’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা -
অসম, কেরল ও পণ্ডিচেরিতে থামল প্রচারের গর্জন, বৃহস্পতিবার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ -
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা ইরান-আমেরিকার, একধাক্কায় তেলের দাম নামল ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে -
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণার পর ১০ দফার দাবি জানিয়ে জয় দেখছে তেহরান












Click it and Unblock the Notifications