তারাতলায় ফের দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু স্কুল ছাত্রীর
তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রীর। ক্রেনের ধাক্কায় গাড়ি থেকে পড়ে যায় ওই ছাত্রী। এর পরে ক্রেনের চাকাতেই পিষ্ট হয়ে যায় ওই ছাত্রী।
তারাতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ক্রেনের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্রীর। বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়ার সময় ক্রেনের ধাক্কায় গাড়ি থেকে পড়ে যায় ওই ছাত্রী। এর পরে ক্রেনের চাকাতেই পিষ্ট হয়ে যায় ওই ছাত্রী। স্থানীয় মানুষ স্বভাবতই উত্তেজিত হয়ে ওঠেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। ক্রেনটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার, তারাতলা মিন্টের সামনেই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ও লাইট পোস্টে ধাক্কা মারে। লাইট পোস্টের আঘাতে এক মধ্যবয়সীর মৃত্যু হয়েছিল।
এলাকায় জোকা মেট্রোর কাজ চলছে। ফলে অনেক যন্ত্রপাতিই রাস্তার ওপরে রাখা রয়েছে। অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি রাস্তার ওপর না থাকলেও, রাস্তা খুব সংকীর্ণ। দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ, এই মেট্রোর এই কাজের দিকেও।












Click it and Unblock the Notifications