অভিষেকের স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক অব্যাহত! অবস্থান জানাল কাস্টমসও, সূত্রের খবর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক এখনও অব্যাহত। রবিবার অভিষেক সাংবাদিক বৈঠক করেন। পাল্টা বিজেপির তরফে একাধিকবার সাংবাদিক বৈঠক করা হয়। প্রশ্ন তোলা হয় একাধিক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক এখনও অব্যাহত। রবিবার অভিষেক সাংবাদিক বৈঠক করেন। পাল্টা বিজেপির তরফে একাধিকবার সাংবাদিক বৈঠক করা হয়। প্রশ্ন তোলা হয় একাধিক। আইনি চিঠি দেওয়া নিয়ে চ্যালেঞ্জ জানান সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। সূত্রেরল খবর অনুযায়ী, কাস্টমস ব্যাগ স্ক্যান করেও কোনও অবৈধ কিছু পায়নি।

অভিষেকের দাবি

অভিষেকের দাবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিমানবন্দরে তাঁর স্ত্রীকে আটকে হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলেও এই হেনস্থা বলে অভিযোগ।
নোংরা রাজনীতির শিকার বলেও অভিযোগ করেছেন অভিষেক। বিষয়টি বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের অপপ্রচার বলে অভিযোগ করেছেন তিনি। অভিষেক বলেন, ওরা কখনও বলছে ২ কেজি সোনা, কখনও বলছে ৭০ লক্ষ টাকা, আবার কখনও বলছে ৫০ হাজার ডলার পাওয়া দিয়েছে। দুগ্রাম সোনা ছিল প্রমাণ করুক, চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

এরপরেই চ্যালেঞ্জ জানায় বিজেপি। তারা বলে অভিষেকের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা মন্তব্য দুর্ভাগ্যজনক। শনিবার ৫ টি প্রশ্ন ছুঁড়েছিলেন অভিষেক। সোমবার বিজেপি চারটি প্রশ্ন তোলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রোফাইলিং নিয়ে যে অভিযোগ করেছেন, তাতে বিজেপি মনে করছে কাস্টমস অফিসাররা জানতেন অভিষেকের স্ত্রী কে। এটা অবান্তর বলে মন্তব্য করেছে বিজেপি।

সূত্রের খবর অনুযায়ী কাস্টমস-এর বক্তব্য

সূত্রের খবর অনুযায়ী কাস্টমস-এর বক্তব্য

পুলিশ এবং অভিষেকের স্ত্রী-সহ দুই মহিলার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়, ঘটনার সাতদিন পর। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও কাস্টমসের অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে এফআইআর করেছেন। পুলিশ সেই অভিযোগের তদন্ত করতে ইতিমধ্যেই আদালতের অনুমতি নিয়েছে। কাস্টমস সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর কাছ তেকে কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। এছাড়াও তাদের ব্যাগ স্ক্যান করেও কোনও অবৈধ কিছু পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে কাস্টমস। কাস্টমসের এফআইআর-এ মূলত অসহযোগিতা এবং হস্তক্ষেপের অভিযোগই করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+