অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার সফল, দশদিন পর কাটা হবে সেলাই
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখের নীচে সফলভাবে টাইটেনিয়াম প্লেট বসানোর হয়েছে। এখম তিনি বিশেষজ্ঞ ডাক্তার দের পর্যবেক্ষণে রয়েছেন। দশদিন পরে সেলাই কাটা হবে জানিয়েছেন চিকিৎসকেরা।
কলকাতা, ২৬ অক্টোবর : বাঁ চোখের নীচে সফলভাবে টাইটেনিয়াম প্লেট বসানোর পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয়েছে জেনারেল বেডে। আগামী সাতদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকতে হবে। দশদিন পর সেলাই কাটা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী ৭২ ঘণ্টা তাঁর ঘরে কেউ ঢুকতেও পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করা করা হয়েছে বেলভিউ নার্সিংহোমের তরফে। ['সেফ ড্রাইভ' কি আদৌ হচ্ছে যে 'সেভ লাইফ' হবে? নেতানেত্রীরাই কি নিয়ম মানছেন?]
গত ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দুর্ঘটনায় গুরুতর জখম হন অভিষেক। হাড় ভাঙে চোখের নীচের অংশের। ঠিক এক সপ্তাহ পর সেই মঙ্গলবারই বেলভিউতে অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচার সফল। সাড়ে তিন ঘণ্টা ধরে মোট তিনধাপে এই জটিল অস্ত্রোপচার করা হয় ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। [এয়ারব্যাগ আর সিট বেল্টেই রক্ষা অভিষেক ও তাঁর আপ্ত সহায়ক-চালকের]

অস্ত্রোপচার জটিল ছিল বলেই তাঁর ফুল বডি অ্যানেস্থেসিয়া করা হয়। প্রথম ধাপে অভিষেকের চোখে সামান্য কিছু আঘাত লাগা অংশে অস্ত্রোপচার করা হয়। তারপর অভিষেকের ভাঙা অরবিট বোন সারাতে একটি টাইটেনিয়ামের প্লেট বসান অরবিট সার্জেন এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জেনরা। তৃতীয় ধাপে অস্ত্রোপচারের ফলে যাতে গালে কোনও গভীর কাটা দাগ না থাকে, সেজন্য প্লাস্টিক সার্জারি করা হয় নিখুঁতভাবে।
বিকেল সাড়ে চারটেয় অস্ত্রোপচার শেষ হলেও, তারপরও তাঁকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। প্রায় দু'ঘণ্টা পরে জ্ঞান ফিরলে সাড় ছ'টা নাগাদ তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার কমপ্লিটলি সফল। ফুল বডি অ্যানেস্থেসিয়ার কারণে অভিষেকের মধ্যে আচ্ছন্নভাব রয়েছে। তবে তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications