abhishek banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই চলবে মামলা
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি তাঁর আবেদন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আবেদন করা হয়েছিল।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। লিপস এন্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে যায়। সেই সংস্থার সিইও পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও বাবা মায়ের নামও ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছে। এই কথা জানা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের সম্পত্তির হিসেবের খতিয়ান জানতে চায়।

তাই নিয়ে মামলা অন্যদিকে বাঁক নেয়। এর আগে বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান কত ? ২০১৪ সালের পর থেকে সম্পত্তি পরিমাণ অনেকটাই বেড়েছে। এই সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিও হয়েছে। এই বক্তব্য যথেষ্ট আলোচনা ক্ষেত্রে তৈরি করে রাজনৈতিক মহলে।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানানো হয়। শুধু তাই নয়, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে শুনানি হচ্ছে, সেই সংবাদ প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে মানহানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের।
সেই ধরনের খবর যাতে আর প্রকাশিত না হয়, সেই আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দেশ দিক। এই বক্তব্য আইনজীবীর তরফে ছিল। আজ শুক্রবার ওই মামলার শুনানি হয়। বিচারপতি তাঁর রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেননি। তিনি জানিয়েছেন, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না।
তিনি আবেদন খারিজ করে দেন। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলে আবেদন করতে পারেন। এই বক্তব্য বিচারপতি রেখেছেন। বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি ও তার খতিয়ান নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সঠিক তদন্ত করে উপযুক্ত তথ্য আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এই অবস্থায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলা ধোপে টিকল না। অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই মামলা চলবে। এবার কি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন জোরালো হচ্ছে।












Click it and Unblock the Notifications