দিলীপকে ‘জিভকাটা’ কটাক্ষ অভিষেকের, পাল্টা বাণ বিজেপি রাজ্য সভাপতিরও

যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মহামিছিল শেষে এক পথসভায় হাতকাটা দিলীপের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের এফআরডিআই বিলের প্রতিবাদে মহামিছিল থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও এক হাত নিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত এই মিছিল শেষে এক পথসভায় হাতকাটা দিলীপের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির তুলনা করেন অভিষেক।

দিলীপকে ‘জিভকাটা’ কটাক্ষ অভিষেকের, পাল্টা বাণ বিজেপি রাজ্য সভাপতিরও

অভিষেক বলেন, 'সুভাষ চক্রবর্তীদের ছত্রছায়ায় থাকা হাতকাটা দিলীপ, নাককাটা দিলীপ, কানকাটা দিলীপ নামে দুষ্কৃতীদের কথা শুনেছি। এখন দেখছি জিভ কাটা দিলীপকে। আগেকার দিলীপদের হাতের উপর কোনও নিয়ন্ত্রণ ছিল না। আর এখনকার দিলীপের ভাষার উপর কোনও নিয়ন্ত্রণ নেই। অসমীচিন, অর্বাচীন, অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন।'

শুধু রাজ্য সভাপতি দিলীপ ঘোষই নন, এদিন অভিষেকের বাক্যবাণ থেকে বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, মুকুল রায় ও অন্যান্য বিজেপি নেতারা। তিনি বিজেপি নেতাদের সুদীপ্ত সেনের সঙ্গে তুলনা করেন। সুদীপ্ত সেনের মতোই ব্যাঙ্ক থেকে সাধারণের টাকা তুলে নেওয়ার জন্য কেন্দ্র বিল আনছে বলে দাবি করেন অভিষেক।

দিলীপকে ‘জিভকাটা’ কটাক্ষ অভিষেকের, পাল্টা বাণ বিজেপি রাজ্য সভাপতিরও

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সুদীপ্ত সেনের সঙ্গে কাজের যোগসাজোশ ছিল তা সারা দেশ জানে। এখন বিজেপির সঙ্গে ওই নাম জুড়ে কোনও লাভ নেই।' আর হাতকাটা দিলীপের সঙ্গে তাঁর তুলনায় দিলীপ ঘোষ বলেন, 'ওঁদের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে ওঁরা এক সময় কাদের নিয়ে চলত। সেই কারণেই ওই নামগুলো সব মনে রেখে দিয়েছে।'

তাঁর কথায়, 'সাধারণ মানুষ বুঝতে পারছেন, নোংরা রাজনীতি কারা করছে। রাজনৈতিক লড়াই করতে না পেরেই বিভিন্ন নামের সঙ্গে জড়িয়ে বিজেপি নেতাদের নামে কুৎসা করছেন তৃণমূলের যুবরাজ। নরেন্দ্র মোদী, অমিত শাহদের সঙ্গে আমার নাম জড়িয়ে কুৎসা করছে। এখনও বিল আসেইনি, ওঁরা মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নেমে পড়েছে। ওঁরাও জানে না, সাধারণ মানুষও জানে না ওই বিলে কী আছে। আমাদের সরকার জনবিরোধী কোনও পদক্ষেপ নেবে না। অযথা অপপ্রচার চালিয়ে মানুষকে তাই ভুল বোঝানোও যাবে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+