Abhishek Banerjee: তিন ঘণ্টা পর কালীঘাট থেকে বেরোলেন অভিষেক, কী নিয়ে আলোচনা হল মমতার সঙ্গে

বছরের শুরুতেই শাসক দলের অন্দরে তুমুল উত্তেজনা। নবীন-প্রবীণের তরজায় জোর শোলগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। হঠাৎ করেই কালীঘাটে বিকেলে হাজির হয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন তিনি।

আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদ হাকিমও। তিন নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হল তা িনয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সকাল থেকেই তুঙ্গে উঠেছে নবীন প্রবীণের তরজা। সুব্রত বক্সি প্রবীণদের সঙ্গে নিয়ে চলার বার্তা দিলে পাল্টা কুণাল ঘোষ সুর চড়িয়েছিলেন।

Abhishek Banerjee

কুণাল ঘোষ দলের মুখপাত্র হিসেবে দাবি করেছিলেন, দলে নবীনদেরও মতামত থাকবে। প্রবীণরা গুরুত্ব পেলে সব প্রবীণ নেতাদের সামনে আনতে হবে। কয়েকজন কেন সামনে থাকবেন। এই নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে রাজনৈতিক নেতাদের অবসরের বয়স নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, একটা বয়সের পর রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়া উচিত। কারণ সেসময় তাঁরা শারিরীক ভাবে সক্রিয় হতে পারেন না।

প্রসঙ্গত উল্লেখ্য মমতা-অভিষেকের দিল্লি সফরের পর হঠাৎ করেই বেশ নিস্ক্রিয় হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে খুব একটা দেখা যাচ্ছে না প্রকাশ্যে। লোকসভা ভোট এগিয়ে আসলেও খুব একটা তাঁকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে কি অভিষেক ধীরে ধীরে প্রবীণদের সরিেয় ফেলতে চাইছেন।

যদিও তারপরেই মমতা বার্তা দিয়েছিলেন কোনও নবীন-প্রবীণ ভেদাভেদ নেই। সকলেই একসঙ্গে মিলে কাজ করবেন দলের জন্য। তারপরে হঠাৎ করে সুব্রত বক্সি এবং কুণাল ঘোষের এই বিতণ্ডায় আরও বিতর্ক সুর চড়িয়েছে। তাই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক দলের অন্দরে। তারপরে হঠাৎ করে অভিষেকের এই কালীঘাটে যাওয়া এবং সেখানে তিন ঘণ্টা দলনেত্রীর সঙ্গে বৈঠক করা আরও জল্পনা বাড়িয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+