পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যে নয়া সমীকরণ! কুণাল-ঋতব্রতর জাতীয়তাবাদী-যোগে জল্পনা
হঠাৎ রাজ্যে নয়া সমীকরণের গন্ধ মিলতে শুরু করেছে। মুকুল রায় বিকল্প তৃণমূলের যে জল্পনা বাড়িয়েছিলেন, ফের সেই জল্পনা উসকে দিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার।
হঠাৎ রাজ্যে নয়া সমীকরণের গন্ধ মিলতে শুরু করেছে। মুকুল রায় বিকল্প তৃণমূলের যে জল্পনা বাড়িয়েছিলেন, ফের সেই জল্পনা উসকে দিলেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিতাভ মজুমদার। প্রাক্তন রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষ ও সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যৌথ সাংবাদিক সম্মেলন নিয়ে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।

কুণাল ঘোষ সম্প্রতি প্রাক্তন হয়েছেন সাংসদ হিসেবে। তবে প্রাক্তন হওয়ার পরই তিনি জানিয়েছিলেন, তিনি তৃণমূল কর্মী ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমানে তৃণমূল সখ্য হয়ে উঠেছেন। এই দুই নেতাই মিলিত সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস সভাপতি অমিতাভ মজুমদার। বুধবার এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
একটা সময়ে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস গড়েই মুকুল রায় তৃণমূল থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর বিজেপিতে যোগদানে সেই সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল। মুকুল রায়ের বিজেপিতে যোগদানের আগে-পরে কিছুদিন ঋতব্রত তাঁর ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দূর গড়ায়নি। মুকুলের নৌকা ছে়ড়ে ঋতব্রত ক্রমেই তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সরকারের কাজের প্রশংসাও করেন তিনি। এখন আবার পঞ্চায়েতের প্রাক্কালে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত মেলে কি না, তা জানা যাবে বুধবারই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications