শীতের কলকাতাতেই সর্বাধিক ক্যান্সারের সম্ভাবনা,বলছে গবেষণা
শীতের কলকাতাতেই সর্বাধিক ক্যান্সারের সম্ভাবনা,বলছে গবেষণা
শীতের বাতাসেই কলকাতায় সর্বাধিক ক্যান্সার সৃষ্টিকারী ধূলিকণার উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। যার ফলে ক্যান্সারের পাশাপাশি এর ফলে আরও নানা ধরণের প্রাণঘাতী রোগের সম্ভাবনাও খুব বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন গবেষকরা।

বোস ইনস্টিটিউটের গবেষণায় উঠে আসছে নতুন তথ্য
সম্প্রতি কলকাতার বোস ইনস্টিটিউটের গবেষণায় এই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এই নতুন গবেষণায় দেখা গেছে, শীতকালে কলকাতার বায়ুতে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ) কণার উপস্থিতি সর্বাধিক। এর অর্ধেকেরও বেশি কণা ক্যান্সার এবং জিনগত নানা সমস্যার কারণ হিসাবে উঠে আসছে।

যানবাহনের ধোঁয়া ও আবর্জনার জ্বলানি থেকে বাড়ছে দূষণমের পরিমাণ
পিএএইচএ জাতীয় এই কণাগুলি সাধারণত জৈবিক দূষণ, যানবাহনের ধোঁয়া ও আবর্জনার জ্বলানি থেকে বেশি নি:সরিত হয়। আমেরিকার জনস্বাস্থ্য সংস্থা এজেন্সি ফর টক্সিক সাবস্ট্যানস অ্যান্ড ডিজিজের তথ্য অনুসারে, ২৭৫টি বিপজ্জনক রাসায়নিকের মধ্যে শীর্ষ দশের মধ্যে রয়েছে এই পিএএইচএ জাতীয় কণা গুলি। জিনগত ক্যান্সার সৃষ্টির ক্ষেত্রে (কারসিনোজেনিক) বড় ভূমিকা রাখে এই কণা গুলি।

ক্যান্সার সৃষ্টিকারী ১৭ ধরণের কমার উপস্থিতি কলকাতার বাতাসে
বোস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষক দেবজ্যোতি রায় এই প্রসঙ্গে বলেন, "আমাদের রিসার্চে দেখা গেছে বেনজো (ক) পাইরিন, বেনজো (ক) অ্যানথ্র্যাসিন, বেনজো (খ) ফ্লুরানথেন, ক্রাইসিন এবং ইনডেনোর মধ্যে পাইরিনের মতো পার্টিকুলেট পদার্থে ৫০ থেকে ৬৫ শতাংশ কার্সিনোজেনিক এবং মিউটেজেনিক পিএএইচ কণা রয়েছে। শীতকালে কমপক্ষে ১৭ ধরণের পিএএইচ কণা কলকাতার বাতাসে পাওয়া গেছে।"












Click it and Unblock the Notifications