Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দমদম বিমানবন্দরে আড়াই নম্বর গেটের কাছে বাড়িতে রহস্য আগুন, মৃত স্ত্রী, অগ্নিদগ্ধ স্বামী

দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে একটি বাড়িতে রহস্য আগুন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় গৃহবধূর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামীও।

কলকাতা, ২৩ জানুয়ারি : দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে একটি বাড়িতে রহস্য আগুন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় গৃহবধূর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন স্বামীও। সোমবার সকাল সাড়ে ছ'টা নাগাদ এই ঘটনা ঘটে। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ স্বামীকে ভর্তি করা হয়েছে আরজি কর হাসপাতালে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।[কেন আগুন লাগে স্যামসং গ্যালাক্সি নোট ৭ এ? উত্তর দিতে চলেছে স্যামসং]

দমদম বিমানবন্দর এলাকার সন্নিকটস্থ এলাকা উচ্চ নিরাপত্তা জোনের মধ্যে পড়ে। সেরকম হাই সিকিউরিটি জোনে দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের সামনে একটি বাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে আতঙ্ক ছড়াল। ওইসময় বাড়িতে ছিলনে স্বামী-স্ত্রী। স্ত্রী-র গায়ে আগুন ধরে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পড়েন স্বামীও।[বাড়িতে নিজের চিতা সাজিয়ে আত্মহত্যা এক ব্যক্তির]

দমদম বিমানবন্দরে আড়াই নম্বর গেটের কাছে বাড়িতে রহস্য আগুন, মৃত স্ত্রী, অগ্নিদগ্ধ স্বামী

এই অগ্নিকাণ্ডের পরই প্রতিবেশীরা দমকলে খবর দেয়। অগ্নিদগ্ধ গৃহবধূ ও তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিদগ্ধ গৃহকর্তা আরজি করে ভর্তি। আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখেছ। শর্ট সার্কিট না কি গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন, তা জানার চেষ্টা চালানো হচ্ছে।[বন্ধ এটিএম রহস্য-আগুনে পুড়ে ছাই,]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+