অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

হাইকোর্টের পাশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসে আগুন। বাবুঘাটের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসের এক তলায় এই আগুন লাগে। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতা, ৭ জানুয়ারি : হাইকোর্টের পাশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসে আগুন। বাবুঘাটের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসের এক তলায় এই আগুন লাগে। দমকলের ৮টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আকাশবাণী থেকে চাঁদপাল ঘাট পর্যন্ত রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। বাবুঘাট চত্বর ছেয়েছে কালো ধোঁয়ায়।

শনিবার দুপুর দু'টো নাগাদ আগুন লাগে অর্ডিন্যান্স ফ্যাক্টরির সার্ভার রুমে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পাশের রুম গুলিতে। নিরাপত্তা রক্ষীদের নজরে পড়ার পরই চেষ্টা করা হয় আগুন নেভানোর। কিন্তু আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৮টি ইঞ্জিন চটজলদি এসে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালায়।

অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

এদিন শনিবার। অফিস বন্ধ ছিল। ফলে সার্ভার রুমে আগুন অনেক দেরিতে চোখে পড়ে। ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়ার পরই নিরাপত্তারক্ষীরা তা বুঝতে পারেন। প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকায় আগুন ছড়াতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+