৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে, আইএস টার্গেটে রয়েছে বাংলা
নয়াদিল্লি, ৮ জুলাই : গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জঙ্গি সংগঠন আইএসআইএসের সমর্থক বা সমব্যথীর সংখ্যা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত মোট ৫০ জনকে ধরে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা আরও অন্তত ৩০ জন সন্দেহের তালিকায় রয়েছে।
আগামী মঙ্গলবার সবকটি রাজ্যের সন্ত্রাসদমন শাখার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক একটি বৈঠক ডেকেছে। সেই বৈঠকে এই তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। গোটা বাংলাদেশ জুড়ে নাশকতার জাল ছড়ানোর পাশাপাশি টার্গেট করা হয়েছে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গকেও। এরাজ্যে জঙ্গি মতাদর্শকে ছড়িয়ে দিয়ে নতুন মডিউল তৈরি করতে উঠেপড়ে লেগেছে জঙ্গিরা।
এই বিষয়ে ইতিমধ্যে রিপোর্ট গিয়ে পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। আইএসের সমর্থক বা তাদের সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিদের কোনওমতে ছাড়া হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্য যাতে এই নির্দেশ পালন করে সেটিও বলা হবে আগামী বৈঠকে।
বাংলাদেশ সীমান্ত জুড়ে থাকায় পশ্চিমবঙ্গ সবসময়ই উদ্বেগে রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রককে। এর পাশাপাশি অসম নিয়েও বিপদের মেঘ দেখছেন গোয়েন্দারা। এই দুটি রাজ্যই বাংলাদেশ সীমান্তে। ফলে এখান দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ এক বড় মাথা ব্যথার কারণ সবসময়ই থেকেছে। আর এখন আইএস মতবাদ মাথাচাড়া দেওয়ায় প্রমাদ গুনছেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই বাংলাদেশি জঙ্গি যারা আইএসে যোগ দিয়েছে, তারা জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে এক করে নতুন দেশ গড়তে চায় তারা। সেখানে নতুন শরিয়ত আইন চালু না করা পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। এই অবস্থায় জঙ্গিবাদ থামানোর রুটম্য়াপ তৈরিচেই আপাতত ব্যস্ত গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications