Mamata Banerjee: ৭০ নাকি ৬৫! ঠিক কত বয়স! দাদাকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী বললেন...
Mamata Banerjee: গত কয়েকদিন আগেই জন্মদিন গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে নেতা-কর্মী সবাই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাও জানান। কিন্তু আদৌও কি সঠিক সেই তারিখ? প্রশ্ন তুলে দিলেন খোদ প্রশাসনিক প্রধান নিজেই।
আজ বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইক অনুষ্ঠান ছিল। সেখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা যোগ দেন। ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। সেই অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখানেই নিজেদের জন্ম তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বলেন, সবাই আমরা হোম ডেলিভারি। আর তাতে আসল বয়সটা লুকিয়ে যায়। শুধু তাই নয়, বয়স যে পাঁচ বছর বাড়ানো হয়েছে তাও জানান প্রশাসনিক প্রধান।

খাতায় কলমে ১৯৫৫ সালে জন্ম মুখ্যমন্ত্রী মমতার (West Bengal CM) গত পাঁচ জানুয়ারি জন্মদিন পালিত হয়। হিসাব কষলে দেখা যায় মুখ্যমন্ত্রীর বয়স ৭০ বছর। তবে মুখ্যমন্ত্রী এদিন যেভাবে বললেন পাঁচ বছর বাড়ানো আছে...। তাহলে আসল বয়স কত? ৬৫? অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
Mamata Banerjee: ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী?
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবার আমার জন্মদিন পালন করে। কিন্তু আমার তা ভালো লাগে না। পদবী, নাম নিজে কিছুই দিইন। এমনকি বয়সও নিজে দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমরা সবাই হোম ডেলিভারি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর দাদাও। সবার সামনে তাঁকে পরিচয় করিয়ে দিয়ে প্রশাসনিক প্রধান বলেন, জন্মদিনের দিনটা মোটেই পছন্দ নয়। সার্টিফিকেটের বয়স। বাবা-মা করে দিয়ে গিয়েছে। এই বিষয়ে কিছুই জানতাম না।
এই বিষয়ে কথা বলতে গিয়ে দাদার কথা তুলে ধরেন। বলেন, একদিন দাদা বলল, ''তুই কি জানিস বাবা কী করে তোর বয়স দিয়েছে? সার্টিফিকেটে তোর আর আমার বয়সে ৬ মাসের ডিফারেন্স!" কীভাবে এমন 'কীর্তি' হয়েছে তাও ব্যাখ্যা দেন। বলেন, স্কুলে বাবার একটা বন্ধু ছিল। সেই বয়স একটা বয়স বসিয়ে দেয়। আগের দিন এগুলো একটা সমস্যা ছিল। বাড়িতে যারা জন্মেছি, হোম ডেলিভারি, আসল বয়সটা লুকিয়ে থাকে, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়।
সর্বশেষে মুখ্যমন্ত্রী জানান, সব সময় শক্ত শক্ত কথা বলতে ভালো লাগে না। আর তাই দাদাকে সাক্ষী রেখেই এহেন যে মন্তব্য করলেন তাও এদিন জানান প্রশাসনিক প্রধান। এছাড়াও এদিন পাঠ্যবই'তে এআই অন্তভুক্ত করা থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications