Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬.৮ তীব্রতার ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল কলকাতা সহ গোটা উত্তর ও দক্ষিণবঙ্গ

কলকাতা, ২৪ আগস্ট : ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ বঙ্গ। ৪টে ৫ মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয়। প্রায় কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী ছিল। আতঙ্কে বহুতল, শপিং মল থেকে রাস্তায় নেমে আসেন মানুষজন। [চ্যুতি রেখার ঠিক উপরেই অবস্থান, ভবিষ্যতে ভয়াবহ ভূকম্পনের কবলে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে কলকাতা]

ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। এই ভূমিকম্পের জেরে গোটা উত্তর ও দক্ষিণ বঙ্গে কম্পন অনুভূত হয়েছে। কলকাতার পাশাপাশি মালদহ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নদিয়া এমনকী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও কম্পন অনুভূত হয়েছে। [কলকাতায় ভূমিকম্প, মেট্রো বন্ধ, তড়িঘড়ি ছুটি ঘোষণা নবান্নে]

৬.৮ তীব্রতার ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল কলকাতা সহ গোটা উত্তর ও দক্ষিণবঙ্গ

ভূমিকম্পের জেরে আপাতত মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আতঙ্কের জেরে নবান্নেও ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

এদিনও শহরে কাজে-কর্মে বের হওয়া মানুষ অফিস বিল্ডিং থেকে বেরিয়ে কলকাতার রাস্তায় নেমে আসেন। বড় বড় বিল্ডিংগুলি দ্রুত খালি করে দেওয়া হয়।[নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, বিহার, ঝাড়খণ্ডেও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+