নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল
ভবানীপুর কেন্দ্রকে ঘিরে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ল। রিটার্নিং অফিসার নিয়োগ করা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলার পরই তাড়াতাড়ি করে পদক্ষেপ নিতে বাধ্য হল নির্বাচন কমিশন। শাসকদলের অভিযোগ যে, বিরোধী শিবিরের এক ঘনিষ্ঠ আধিকারিককে রিটার্নিং অফিসারের দায়িত্বে বসানো হয়েছে।

তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে, নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসার পদে দায়িত্ব দেওয়া নিয়ে তাদের আপত্তি রয়েছে। কারণ, নন্দীগ্রাম হল সেই কেন্দ্র যেখানে বর্তমানে বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী রয়েছেন। আর বিজেপির প্রার্থী হিসেবে ভবানীপুরে তিনিই লড়ছেন, যেখানে তার প্রধান প্রতিপক্ষ হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তৃণমূলের পক্ষ থেকে এই প্রেক্ষাপটে সম্পূর্ণ বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা নিজেও। তারপরই নির্বাচন কমিশনের দিল্লির সদর দফতর এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে দলীয়ভাবে চিঠি পাঠানো হয়। জানা গিয়েছে যে, এই অভিযোগ ২৪ মার্চ জানানো হয়েছিল। অভিযোগ পাওয়ার পর পরই কমিশনও তাড়াতাড়িই সাড়া দেয় এবং রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালার কাছে চিঠি পাঠিয়ে নতুন রিটার্নিং অফিসার হিসেবে তিনজন আধিকারিকের নাম প্রস্তাব করতে বলা হয়।
উল্লেখ্য, এর আগেও নির্বাচন কমিশন একসাথে ৭৩ জন রিটার্নিং অফিসারের বদলি করেছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সুপারিশ মেনেই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই বদলির তালিকায় সুরজিৎ রায়ের নামও ছিল। কিন্তু তারপরেও নতুন করে এই নিয়োগ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। এদিকে, বৃহস্পতিবার অর্থাৎ গতকাল রাতে আরও ২৩ জন রিটার্নিং অফিসারের বদলি করা হয়েছে। জানা গিয়েছে যে, কাঁথি, যাদবপুর, ময়না, সোনামুখী, হলদিয়া সহ একাধিক কেন্দ্রে এই পরিবর্তন হয়েছে বলে।
এর আগেই ভোট ঘোষণার পর পরই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরানো হয়েছিল। সেইসঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল হয়েছে। ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার, একাধিক জেলাশাসক এবং ডিআইজি পদর পরিবর্তনও আনা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই কারণে এইরকম একটি পদে নিয়োগকে ঘিরে রাজনৈতিক দলগুলির বাড়তি সতর্কতা স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications