Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

List of Train Cancelled: শিয়ালদহ শাখায় বাতিল ১০৮ টি ট্রেন, এবার মোট ৫২ ঘণ্টা! এক নজরে কোন ট্রেন বাতিল জানুন

List of Train Cancelled: গত কয়েকদিন আগেই শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক করা হয়েছিল। ডানকুনি লোকাল সহ একাধিক ট্রেন বাতিল করা হয়। বাতিল হয় বহু দূরপাল্লার ট্রেন। এমনকি বেশ কিছু ট্রেনকে শিয়ালদহের বদলে ছাড়া হয় হাওড়া স্টেশন থেকে। দীর্ঘ এই পাওয়ার ব্লকের কারণে একেবারে চরমে ওঠে সাধারণ মানুষের দুর্দশা। গন্তব্যে পৌঁছতে একেবারে কাল-ঘাম ছুটে যায় নিত্য যাত্রীদের।

সেই রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন বাতিলের (List of Train Cancelled) খবর। সেই শিয়ালদহ শাখাতেই।

train cancelled

  • List of Train Cancelled: বাতিল হচ্ছে ১০৮ টি লোকাল

এবার বাতিল হচ্ছে ১০৮ টি লোকাল। শিয়ালদহ এবং বারুইপুর শাখায় এই ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) হচ্ছে। এর ফলে আরও একবার চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং এর কাজ হবে বলে জানানো হয়েছে। আর সেজন্যেই ট্রেন বাতিল থাকবে।

যা খবর, আগামী ১ লা ফেব্রুয়ারি রাত থেকে এই কাজ শুরু হবে। যা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত। মোট ৫২ ঘন্টা। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে খবর, মোট ৫৯ টি ট্রেন বাতিল থাকবে আগামী ১ ফেব্রুয়ারি। ট্রেন বাতিল থাকবে রবিবার ২ ফেব্রুয়ারিও। আর সেই সংখ্যা ৪৯ টি।
বালিগঞ্জ জংশনে এবং কাকুরগাছি সিগন্যালিং'য়ের কাজ হবে। ফলে এই ট্রেন দু'দিন ধরে ধাপে ধাপে বাতিল থাকবে।

  • List of Train Cancelled: চলবে কিছু স্পেশাল ট্রেন

সব মিলিয়ে মোট ১০৮ টি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে। একাধিক ট্রেন বাতিলে যে কিছুটা সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ তা মেনে নিয়েছে রেল। আর সেদিকে তাকিয়ে কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। শনিবার এবং রবিবার এই ট্রেনগুলি চালানো হবে। তাতে কিছুটা হলেও যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি এক নজরে জেনে নিন

SPECIAL TRAINS: Total 06 trains will be run on Saturday and Sunday to facilitate commuters:-

  • Dumdum- Barasat Special - From Dumdum at 18:00 Hrs.
  • Sealdah - Ranaghat Special - From Sealdah at 19:00 Hrs.
  • Sealdah - Naihati Special - From Sealdah at 15:05 Hrs.
  • Budge Budge - New Alipur Special - From Budge Budge at 17:30 Hrs.
  • New Alipur - Budge Budge Special - From New Alipur at 20:12 Hrs.
  • Sealdah - Baruipara Special - From Sealdah 17:43 Hrs.

পূর্ব রেলের তরফে দেওয়া রেলের অনুযায়ী এই তথ্য হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+