বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নিউটাউনের বস্তির ১০০ ঝুপড়ি
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বস্তির ১০০টি ঝুপড়ি। রবিবার রাত ১টা নাগাদ নিউটাউনের বস্তিতে আগুন লাগে।
কলকাতা, ১৭ এপ্রিল : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বস্তির ১০০টি ঝুপড়ি। রবিবার রাত ১টা নাগাদ নিউটাউনের বস্তিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার নিরম্তর চেষ্টায় দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঝুপড়িতে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঝুপড়িবাসীরাও আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের বিধ্বংসী অবস্থা থেকে রক্ষা করা যায়নি ঝুপড়িগুলিকে। পাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকলের চেষ্টায় দ্রুত আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়। এই ঝুপড়িতে প্রায় ৭০টি পরিবার বাস করত বলে জানা গিয়েছে। ছিলেন বেশ কিছু বাংলাদেশী পরিবার। ঝুপড়িবাসীরা গৃহহীন হয়ে পড়েছেন।

কীভাবে এই আগন লাগল, তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। সোমবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক দলও। তারা খতিয়ে দেখবে আগুন লাগার কারণ। ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলর আশ্বাস দিয়েছেন, ঝুপড়িবাসীদের মাথার উপর আচ্ছাদনের ফের বন্দোবস্ত করা হবে। কাউকে গৃহহারা হতে হবে না।
কয়েকদিন আগেই নিউটাউনের আর একটি বস্তিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায়। সেই ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন দু'জন। এবার অবশ্য হতাহতের কোনও কারণ নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications