Fire at Sealdah ESI Hospital: বিধ্বংসী আগুন ইএসআই হাসপাতালে, মৃত এক, বন্ধ আউটডোর পরিষেবা

Fire at Sealdah ESI Hospital: ভোররাতে শিয়ালদহ ESI হাসপাতালে বিধ্বংসী আগুন। সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি ওয়ার্ড। আর এই ঘটনায় এখনও পর্যন্ত এক রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। যদিও ঘটনার পরেই চিকিৎসাধীন অন্তত ৮০ জন রোগীকে সরানো হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক হাসপাতাল চত্বরে। উদ্বেগ নিয়ে ভিড় জমাচ্ছেন রোগীর আত্মীয়রা।

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পরেই হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটাই ইএসআই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। প্রত্যেকদিন সকাল থেকে বহু মানুষ চিকিৎসা করাতে আসেন গুরুত্বপূর্ণ এই হাসপাতালে (Fire at Sealdah ESI Hospital) ।

ESI Hospital

আজ শুক্রবার সকাল থেকে ভিড় জমান। ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে আউটডোর বন্ধ রাখার ঘোষণায় তীব্র সমস্যার মধ্যে পড়ে যান বহু মানুষ। দূর থেকে চিকিৎসা করাতে এসেও ফিরে যেতে হয় বহু রোগীকেও।

জানা যায়, শুক্রবার ভোররাতে হাসপাতালের মেল সার্জারি'তে প্রথম আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একাধিক ওয়ার্ড সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় হাসপাতালে অন্তত ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। হঠাত করে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং আত্মীয়দের মধ্যে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০ টি ইঞ্জিন।

একেবারে যুদ্ধকালীন তৎপরতায় একদিকে আগুন নেভানোর কাজ চলে অন্যদিকে দ্রুত রোগীদের অনস্ত্র সরনো হয় । সবাইকে নিরাপদে সরানো সম্ভব হলেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই রোগীর নাম উত্তম বর্ধন। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার সময় হাসপাতালের মধ্যে প্রচন্ড ধোঁয়া তৈরি হয়। আর তাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ওই রোগীর। সঙ্গে সঙ্গে ক্রিটিকাল ইউনিটে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিয়ালদহ ইএসআই হাসপাতালের সুপার। তবে বাকি রোগীদের মানিকতলা ইএসআই সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

অনযদিকে এই রোগী জানিয়েছেন, হঠাত করেই এসিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কোনও রকমে নীচে নেমে আসি। ভোররাত থেকে ৯ টা পর্যন্ত গাছতলাতে বসে বলে জানাচ্ছেন ওই রোগী। যা খবর, ঘটনার পর থেকেই বিদ্যুৎহীন হাসপাতাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+