Bangladesh: চিনের কাছে ভারতের নামে গালমন্দ ইউনূসের! 'সেভেন সিস্টার্স' নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়
Bangladesh: চিন সফরে গিয়ে ভারতকে কোণঠাসা করলেন মহম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান টেনে আনলেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্স-এর প্রসঙ্গ। ইউনূসের কথায়, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। তাই ভারত মহাসাগরের নাগাল পেতে হলে চিনের ভরসা হবে বাংলাদেশই। এমনই মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন ইউনূস।
প্রথমে পাকিস্তান, আর এবারে চিন। ভারতের বিরুদ্ধে দল ভারী করছেন বাংলাদেশের শাসক ইউনূস। তাতে অবশ্য উদ্বেগের কারণ রয়েছে ভারতের। সরু শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যে যোগাযোগ রয়েছে মূল ভূখণ্ডের সঙ্গে। বাংলাদেশের তিন দিকের সীমানার অধিকাংশই আবদ্ধ ভারত দিয়ে। আর সেই বাংলাদেশে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকা ইউনূস বললেন, চিনের দিক থেকে ভারত মহাসাগরের নাগাল পাওয়ার জন্য একমাত্র উন্মুক্ত স্থান বাংলাদেশ।

গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। বাংলাদেশে যাতে চিনের অর্থনৈতিক কারবারের আরও শ্রীবৃদ্ধি হয়, সেই অনুরোধ জানিয়ে এসেছেন ইউনূস। আর নিজের ঘর সাজাতে গিয়ে ভারতকে খাটো করার চেষ্টা ইউনূসের। কথায় কথায় তিনি বলেন, "ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়, তাদের চারিদিকই স্থল দ্বারা আবদ্ধ।"
ইউনূস আরও বলেন, "ভারত মহাসাগরের নাগাল ওই উত্তর পূর্বের সাত রাজ্য মারফত পাওয়া যাবে না। আর তাই বড় সুযোগ রয়েছে। বাংলাদেশে চিনের অর্থনীতির বিস্তার ঘটানো সম্ভব ভারত মহাসাগর দিয়ে।" গত শুক্রবার বেজিংয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সারতে গিয়ে একথা বলেন ইউনূস। তবে শুধু ভারত নয়, বাংলাদেশকে বিনিয়োগের জন্য সেরা দেখাতে চিনের কাছে নেপাল ও ভুটানের নামেও গালমন্দ করে এলেন ইউনূস।
চিনকে তুষ্ট করতে ইউনূসের আরও বক্তব্য, "বাংলাদেশ থেকে যেকোনও প্রান্তে যেতে পারবেন। আমাদের দক্ষিণেই রয়েছে সুবিশাল সাগর। এই চত্বরে সমুদ্রের অভিভাবকত্ব কেবল বাংলাদেশের হাতেই রয়েছে। আর তাই বাংলাদেশে উৎপাদন করে, বিপণন করে বিশ্বের যেকোনও প্রান্তে পণ্য পৌঁছে দিন।" বেজিংয়ের একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়ে এসেছেন মহম্মদ ইউনূস।
যদিও ভারতকে টেনে আনার প্রসঙ্গ নিয়ে ইউনূসের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পর্ষদের সদস্য সঞ্জীব স্যান্যাল। এক্স পোস্টে তিনি লেখেন, "বাংলাদেশে চিন বিনিয়োগ করতেই পারেন। কিন্তু এতে ভারতের স্থলবেষ্টিত সাত রাজ্যের কথা টেনে আনার কী তাৎপর্য? এটা সত্যিই বিরক্তিকর। এর যথাযথ ব্যাখার প্রয়োজন রয়েছে। চিনের সঙ্গে উত্তর-পূর্বের সাত রাজ্যকে জড়িয়ে দিতে চাইছেন ইউনূস? তাই কি জনসমক্ষেই সেই ঘোষণা করে দিলেন ইউনূস?"
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications