মার্কিন ক্যাপিটাল হিল হিংসা থেকে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব, রইল শেষ একবছরের খতিয়ান
মার্কিন ক্যাপিটাল হিল হিংসা থেকে ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব, রইল শেষ একবছরের খতিয়ান
আর মাত্র একটা সপ্তাহ, এরপরই চিরতরে ইতিহাসের খাতায় চলে যাবে ২০২১। কোভিড আছড়ে পড়েছিল ২০২০ সালে, মানুষকে ভুগতে হয়েছে ২০২১ সালে এসেও৷ কিন্তু ২০২১ শুধুই কি কোভিড আক্রান্ত হয়ে পৃথিবীর ঘুরে দাঁড়ানোর একটি বছর? বিশ্বজুড়ে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে চলতি বছরে৷ এই প্রতিবেদনে রইল তারই খতিয়ান।

মার্কিন ক্যাপিটাল হিল হিংসা
৬ জানুয়ারির ঘটনা। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ক্যাপিটাল হিলে চড়াও হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ আমেরিকা তো বটেই, বিশ্বের ইতিহাসে রাষ্ট্রব্যবস্থার এরূপ ভাঙন সত্যিই বিরল। সেই সময় কংগ্রেসের যৌথ অধিবেশনে হামলার ঘটনাও ঘটে৷ গোটা ঘটনার ফলে ক্যাপিটল ভবনে প্রায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল।

মায়ানমারে ধুন্ধুমার
বছরের দ্বিতীয় মাসের ঘটনা। পয়লা ফেব্রুয়ারিতেই দেশের শাসনক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছিল মায়ানমার সেনা। ঠিক এর আগেই নির্বাচনও হয়েছিল দেশজুড়ে। তাতে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। কথা ছিল, নির্বাচনের পর আউঙ সান সু কি ক্ষমতার মসনদে বসবেন। কিন্তু তাঁর বিরুদ্ধেই অভিযোগ ওঠে জাতীয় নথি, ওয়াকি টকি সহ একাধিক বস্তু পাচার করার৷ দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ১১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। প্রাণ হারান ১৩০০ জন।

সুবিচার পেলেন জর্জ ফ্লয়েড
জর্জ ফ্লয়েডের কথা কে না জানে। ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জকে হাতকড়া পরিয়ে তাঁকে মাটিতে রগড়ে মেরে ফেলেছিল মার্কিন পুলিশ। ঘটনার ছবি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। হ্যাশট্যাগে ভাইরাল হয়েছিল ব্ল্যাক লাইভস ম্যাটার৷ সেই পুলিশ আধিকারিক ডেরেক চাউভিনকে ২২ বছর এবং ছ'মাসের কারাদণ্ড দিল সেদেশের আদালত।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার
প্রায় দু'দশক ধরে তালিবানদের বিরুদ্ধে লড়াইয়ের পর অবশেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল আমেরিকা। তথ্য অনুযায়ী, ২০ বছর ধরে চলা এই যুদ্ধে মারা গিয়েছেন প্রায় এক লক্ষ আফগান নাগরিক। প্রাণ হারিয়েছেন ২০০০ জন মার্কিন সেনাও।

ইজরায়েল-প্যালেস্টাইন দ্বন্দ্ব
ইজরায়েল এবং প্যালেস্টাইন বিদ্রোহী দল হামাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় মে মাসে। ইজরায়েলি বায়ুসেনা জানায়, হামাসের বিরুদ্ধে তারা একাধিক হামলা করেছে।

যুবরাজ ফিলিপের মৃত্যু
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী তথা যুবরাজ ফিলিপও প্রাণ হারান এই বছরই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯। ৬৯ বছর ধরে তিনি রাণীর সেবা করেন। ২০১৭ সালে অবসর গ্রহণ করেছিলেন।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications