Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিদ্রোহী বাবার সন্তান থেকে চিনের প্রেসিডেন্ট! উত্থান পতনে ভরা জিনপিংয়ের রঙিন জীবন

বিদ্রোহী বাবার সন্তান থেকে চিনের প্রেসিডেন্ট! উত্থান পতনে ভরা জিনপিংয়ের রঙিন জীবন

চলতি মাসের শেষের দিকে চিনের কমিউনিস্ট পার্টির ২০ তম কংগ্রেসে শি জিনপিং তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট হতে চলেছেন। ২০১২ সালে চিনের প্রেসিডেন্ট হন শি জিনপিং। তারপর থেকেই চিন আরও আগ্রাসী হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে চিনের আগ্রাসন চোখে পড়ার মতো। অন্যদিকে, চিন দেশের অভ্যন্তরে কঠোর নিয়মের বাঁধনে সাধারণ নগরিককে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, চিনের অভ্যন্তরে কমিউনিস্ট পার্টির ভিতকে আরও শক্তিশালী করেছে।

তৃতীয় বারের জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

তৃতীয় বারের জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

নয়ের দশক থেকে চিনে দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারেন না। ২০১৮ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে সেই আইনকে সরিয়ে দেওয়া হয়। যার জেরে শি জিনপিং আজীবন চিনের প্রেসিডেন্ট থাকতে পারবেন। অনেকে শি জিনপিংকে চেয়ারম্যান মাওয়ের পরে সব থেকে বেশি কর্তৃত্ববাদী নেতা হিসেবে চিহ্নিত করেছে। তবে চিনা প্রেসিডেন্টের আগ্রাসী মনোভাব, কর্তৃত্ববাদী মনোভাব ক্রমেই দেশের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

অসন্তোষ বাড়ছে চিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে

অসন্তোষ বাড়ছে চিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে

চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলেই পুনঃশিক্ষা শিবির স্থাপন করা হয়েছিল। বার বার অভিযোগ উঠেছে, পুনঃশিক্ষা শিবিরে নির্মমভাবে অভিযুক্তদের ওপর অত্যাচার করা হয়। পাশাপাশি উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে শি জিনপিংয়ের শাসনের সময় থেকেই। যদিও চিনা প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেছে। চিনের কোভিড নীতি নিয়েও দেশের মানুষের মনে অসন্তোষ তৈরি হয়েছে। শনিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে আটক হয়েছেন এক নাগরিক। অনলাইনে দেশের মানুষ তাঁকে নায়কের সম্মান দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে দাবি করেছে, নায়কের সম্মান দেওয়ার থেকেই বোঝা যায়, দেশের অভ্যন্তরে শি জিনপিংয়ের বিরুদ্ধে অসন্তোষ কতটা তীব্র হয়েছে। কঠোর নিয়মের জেরে তাঁরা শুধু প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন।

বিপ্লবী বাবার সন্তান জিনপিং

বিপ্লবী বাবার সন্তান জিনপিং

১৯৫৩ সালে বেজিংয়ে শি জিনপিং জন্মগ্রহণ করেন। শি জিনপিংয়ের বাবা শি ঝংজুন। তিনি বিপ্লবী ছিলেন। তিনি একজন প্রাক্তন ভাইস প্রিমিয়ার ছিলেন। শি জিনপিংকে এই কারণে রাজপুত্র বলা হয়। তিনি কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন কর্তার সন্তান। নিজেও দলের শীর্ষপদে রয়েছেন। ১৯৬৬ সালে চিনে ভয়াবহ আকার ধারণ করেন। চিনের সংস্কৃতির বিরোধী বলে দেশের নাগরিকদেরই সন্দেহ করা হয়। তাঁদের জেলে বন্দি করা হয়। সেই সময় শি জিনপিংয়ের বাবাকেও বন্দি করা হয়। কারণ মাও আশঙ্কা করেন, জিনপিংয়ের বাবা দলের অভ্যন্তরে বিপ্লব ঘটানোর চেষ্টা করছে।

কমিউনিস্ট দলে যোগদানের লড়াই জিনপিংয়ের

কমিউনিস্ট দলে যোগদানের লড়াই জিনপিংয়ের

জিনপিংয়ের বাবার বন্দির পর তাঁদের পরিবারের বিপর্যয় নেমে আসে। জিনপিংয়ের সৎ দিদি অর্থাৎ জিনপিংয়ের বাবার প্রথম সন্তান আত্মহত্যা করে বলে শোনা যায়। ১৫ বছরের শি জিনপিংকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাঁর বাবার কারণে। তাঁকে সংশোধনাগার বা চিনের পুনঃশিক্ষা কেন্দ্রে সাত বছরের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি সাত বছর পরিশ্রম করেন। সেখান থেকে বেরিয়ে তিনি কমিউনিস্ট পার্টি ত্যাগ করেননি। তিনি সেখান থেকে বেরিয়েই কমিউনিস্ট পার্টিতে যোগদানের চেষ্টা করেন। কিন্তু তাঁর বাবার কারণে তিনি যোগ দিতে পারছিলেন না। অবশেষে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন এবং ধীরে ধীরে তিনি দেলের শীর্ষস্তরে নেতা হয়ে ওঠেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+