এখনও রাস্তা খোলা ভারতের, আসিয়ান গোষ্ঠীর হাত ধরেই স্বাক্ষর হচ্ছে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি
এখনও রাস্তা খোলা ভারতের, আসিয়ান গোষ্ঠীর হাত ধরেই স্বাক্ষর হচ্ছে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ানের চলতি শীর্ষ বৈঠকের শেষদিনে যে বড়সড় কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রবিবারই আসিয়ান গোষ্ঠীর হাত ধরেই হতে চলেছে এশিয়ার বৃহত্তম বাণিজ্য অভ্যুত্থান। স্বাক্ষরিত হতে চলেছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি চুক্তি।

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আরসিইপি
বিশেষজ্ঞদের ধারণা এই চুক্তির সঠিক বাস্তবায়ন সম্ভব হলে করোনাকালীন মন্দার গ্রাস থেকে দ্রুত নিজেদের সারিয়ে তুলতে পারবে দক্ষিণ এশীয় দেশগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, গোটা বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশেরও বেশি অবদান রয়েছে এই ১০টি দেশের। এখনও তাদের মধ্যে এই মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে আরও বেশ কিছু নতুন সম্ভাবনা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

আসিয়ান জোটের ১০টি দেশ ছাড়াও থাকছে আরও ৫ শক্তিধর দেশ
এদিকে আসিয়ান জোটের ১০টি দেশ ছাড়াও এই চুক্তিতে সই করতে চলেছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই মহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বা ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের যে সমস্ত গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি রয়েছে তাদের সবার থেকে নতুন এই চুক্তিবদ্ধ দেশগুলির বাণিজ্যিক আকার সবচেয়ে বড় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বদল আসতে পারে বিশ্ব বাণিজ্যর ভারসাম্যেও
এই চুক্তি অদূর ভবিষ্যতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার ভারসাম্য অনেকাংশে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমনকী এই বাণিজ্য চুক্তির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিসর চমকে দেওয়ার মতো। আগামী ২০ বছরে নিজেদের মধ্যে আমদানিতে বিভিন্ন প্রকারের শুল্ক উঠিয়ে দেওয়া মূল লক্ষ্য আরসিইপি চুক্তিবদ্ধ দেশগুলির।

চুক্তির রাস্তা থেকে কেন সরে আসে ভারত?
অন্যদিকে আগের বছর থেকেই আরসিইপি চুক্তি সম্পর্কিত প্রাথমিক আলোচনায় অংশ নিয়েছিল ভারত। কিন্তু চুক্তিতে অন্তর্ভুক্ত হলে শুল্ক কমাতে হবে এবং তাতে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে এমনকী সস্তা চিনা পণ্য দেশীয় বাজার ছেয়ে যাওয়ার ভয়ে চুকতিবদ্ধ হতে রাজি হয়নি ভারত। যদিও এখনও ভারতের জন্য রাস্তা খোলা রয়েছে বলেও আসিয়ান গোষ্ঠী সূত্রে খবর। এদিকে টেলিযোগাযোগ, আর্থিক পরিষেসেবা, ই-কমার্স ও অন্যান্য পেশাদারি ক্ষেত্রেও একাধিক বিষয়ে চুক্তিবদ্ধ দেশগুলি আগামীতে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্যের অধিকার পেতে চলেছে বলে জানা যাচ্ছে।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications