দাপট বাড়াচ্ছে মারণ করোনা, বিশ্বের প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন
বিশ্বের প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভারতীয় স্ট্রেন
করোনার দ্বিতীয় পর্বের সংক্রমণে পুনরায় আতঙ্কিত গোটা বিশ্ব। এদিকে এই পর্বে গোটা বিশ্বে সর্বাধিক উদ্বেগ বাড়িয়েছে করোনার ভারতীয় রূপ বি.১.১৬৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, করোনার এই ভারতীয় স্ট্রেন ইতিমধ্যেই গোটা বিশ্বের ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হু বিশেষজ্ঞরাও। এই প্রসঙ্গে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি বিবৃতিও জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্বজুড়ে শুধু ৫৩ দেশ ছাড়াও সাম্প্রতিককালে আরও নতুন ৭টি জায়গায় এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। মোট ৬০টি স্থানে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি গোটা বিশ্বজুড়ে বিস্তর গবেষণা শেষে এই তথ্য সামনে এনেছেন হু-র কোভিড-১৯ সংক্রান্ত গবেষণার কারিগরী প্রধান মারিয়া ফন কারখোভ। তাঁর নিয়ন্ত্রণে চলা মহামারি গবেষণা দল ও গবেষণাগারে কর্মরত বিশেষজ্ঞরা এই বিশেষ ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য দিয়েছে বলে খবর।
অন্যদিকে করোনার এই ভারতীয় প্রতিরূপ অন্যান্য একধিক স্ট্রেনের থেকে বহু গুণ ক্ষমতাশালী বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমনকী এর মারণ ক্ষমতা ব্রিটিনের করোনা স্ট্রেনের থেকেও অধিকমাত্রায় বেশি। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। হু-এর শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন সম্প্রতি জানান, বি.১.১৬৭ স্ট্রেন শুধু দক্ষিণ এশিয়ার দেশ ভারতে নয়,পুরো বিশ্বে এটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে এর আগে হু-র তরফে দাবি করা হয়েছিল বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় স্ট্রেন। ১২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বিবৃতি জারি করে এই তথ্য প্রকাশ করা হয়। কিন্তু তার পর থেকে ১৪ দিনের ব্যবধানে আরও প্রায় ৯টি স্থানে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ বাড়ল গোটা বিশ্বে।












Click it and Unblock the Notifications