নামেই কাজ! ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে

নামেই কাজ! ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে

নামই মৃত্যু উপত্যকা বা ডেথ-ভ্যালি। এবার আরও ভয়াবহ রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 'ডেথ ভ্যালি’র তাপমাত্রা। রবিবার ১৩০° ফারেনহাইট বা ৫৪.৪° সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গত ১০০ বছরে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে 'ডেথ ভ্যালি'। দেশটির পশ্চিম উপকূল বরাবর তাপপ্রবাহের কারণে এই সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমন পূর্বাভাসও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

নামেই কাজ! ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে


২০১৩ সালে ডেথ ভ্যালি'র তাপমাত্রা পৌঁছেছিল ৫৪° সেন্টিগ্রেডে। শোনা যায়, প্রায় এক শতাব্দী আগে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে তাপমাত্রার পারদ উঠেছিল ৫৬.৬° সেলসিয়াস। যদিও আবহাওয়াবিদ এবং বিশেষজ্ঞদের একাংশ এই পরিমাপ নিয়ে সন্দিহান। তাই এই রেকর্ড নিয়ে রয়েই গেছে কিছু প্রশ্ন। ১৯৩১ সালে তিউনিসিয়াতে ৫৫° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় বলে জানা যায়। কিন্তু, ২০১৬ সালে আবহাওয়া তথা ইতিহাসবিদ ক্রিস্টোফার বার্টের বিশ্লেষণ অনুযায়ী, এই তাপমাত্রার সত্যতা নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। তাই গত ১০০ বছরের ইতিহাসে ডেথ-ভ্যালির তাপমাত্রাকেই রেকর্ড বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমান পরিস্থিতিতে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে মৃত্যু উপত্যকা। তীব্র তাপপ্রবাহের কারণে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র বিকল হয়ে পড়ায় অঞ্চলটি দুই দিন ধরে প্রায়শই বিদ্যুৎ হীন হয়ে পড়ছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী ১০ দিনও লাগাতার তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চলমান দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+