Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রোমাঞ্চকর, বুর্জ খলিফার মাথায় দাঁড়িয়ে শুটিং করলেন মহিলা

রোমাঞ্চকর, বুর্জ খলিফার মাথায় দাঁড়িয়ে শুটিং করলেন মহিলা

বিশ্বের সব থেকে উঁচু বাড়ির মাথায় দাঁড়িয়ে মহিলা। হাতে অনেকগুলো কাগজ। একের পর এক সেগুলি বদলে চলেছেন তিনি। আর বিশ্বের সব থেকে উঁচু নির্মাণ অর্থাৎ বুর্জ খালিফাকে ঘিরে তার খুব কাছ দিয়ে নাগাড়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল এক রঙচঙে বিমান। যার গায়ে লেখা দুবাই এক্সপো। এসব পড়ে বলতেই পারেন 'বলি হচ্ছে টা কী?'

ঘটনাটা কেমন?

ঘটনাটা কেমন?

খোলসা করেই বলা যাক। এটা আসলে দুবাই এক্সপোর জন্য বিমান সংস্থা এমিরেটসের বিজ্ঞাপন। তারা এক এক্সপোটে দেশবিদেশের মানুষকে আসার আহ্বান জানাচ্ছেন। আর কিসে চড়ে আসবেন সবাই? আসবেন এমিরেটসের বিমানে চড়ে। এক ঢিলে দুই পাখি মারার লক্ষ্য। আর এই বিজ্ঞাপন তৈরির জন্য এক কেবিন ক্রু'কে সংস্থা চড়িয়ে দেয় বিশ্বের সবথেকে উঁচু নির্মাণের উপর। তাঁকে ঘিরে বলা ভালো বুর্জ খলিফাকে ঘিরে চক্কর কাটছিল এ৩৮০ বিমান, যার গায়ে এক্সপোর রংচঙে পোস্টার সাঁটা।

এত সহজেই কী হয়ে গেল এই কাজ

এত সহজেই কী হয়ে গেল এই কাজ

যতটা সহজে বলা গেল, ঘটনা ততটা একেবারেই সহজ নয়। ২৭০০ ফুট উঁচুতে কোনও মানুষ খোলা হওয়ায় দাঁড়িয়ে থাকা অসম্ভব। হাওয়া ঠেলে তাকে কোথায় যে ফেলবে তার ঠিক ঠিকানা থাকবে না। তাই এর জন্য নিকোল স্মিথ নামের ওই স্টান্ট স্পেশ্যালিস্টকে দেওয়া হয় স্পেশ্যাল ট্রেনিং। তারপরে তাঁর সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছিল আরও সতর্কতা। বিশেষ শক্ত বেল্ট দিয়ে তাঁর পুরো শরীর বাঁধা ছিল। ওই অবস্থায় হচ্ছিল বিজ্ঞাপনের শুটিং।

কীভাবে হল শুটিং?

জানা গিয়েছে, বিমানকে ধীরে ধীরে চালাতে বলা হয়। যেটা মোটেই সহজ কাজ নয় তাও নিচু উচ্চতায় এই কাজ আরও কঠিন হয়ে যায়। এর জন্য তাদের প্রচুর বার প্র্যাকটিস করতে হয়। সঠিক সময়ে সঠিক শট দিতে সবগুলো বিষয় একসঙ্গে ঠিক হতে হবে। আর শুটিংটা যখন এত উঁচুতে তখন কাজ আরও শক্ত। জানা গিয়েছে সঠিক শট দিতে বুর্জ খলিফাকে মোট এগারোবার চক্কর কাটে ওই বিমানটি। এ৩৮০ উড়ছিল ১৪৫ নটস গতিবেগে। যেখানে একটি স্বাভাবিক বিমানের গতি ৪৮০ নটস। ছবিতে দেখা গিয়েছে মহিলার খুব কাছ দিয়ে যাচ্ছে বিমান। আসলে তা মোটেই নয়। তাদের দূরত্ব ছিল হাফ মাইলের বেশি।


জানা গিয়েছে , ২০২১ সালের ১৩ ও ১৪ অক্টোবর হয় এই দুর্ধর্ষ শুটিং। সেই শুটিংয়ের দৃশ্যে এবার প্রকাশ্যে এল। ১৯টি দেশে টিভি, ডিজিট্যাল ফরম্যাটে দেখা যাবে এই বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি তৈরি হয়েছে মোট ১২টি ভাষায়।

ভিডিও সৌজন্য: এমিরেটস

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+